Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

এবার ‘কফি’ নিয়ে আমেরিকায় শাকিব খান?

শাকিব খান | ছবি: ফেসবুক

আবারও আমেরিকায় উড়াল দিয়েছেন অভিনেতা শাকিব খান। এবার কোন কারণে যুক্তরাষ্ট্রে গেলেন তিনি?

জানা গেছে, কোনো ব্যক্তিগত সফরে নয়, ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের জন্য সেখানে গিয়েছেন অভিনেতা। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিবের সিনেমাটির। একারণে ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন তিনি। সেই ধারাবাহিকতায়ই শুটিংয়ের প্রয়োজনে আবার আমেরিকায় যেতে হলো তাকে।

‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফের জানিয়েছিলেন, আমেরিকায় পৌঁছানোর পর একদিন বিশ্রাম নিয়েই শুটিংয়ে নামবেন তারা। সেদিন থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করার কথা রয়েছে তাদের। এই সিনেমার জন্য সেখানে যেসব লোকেশন নির্ধারণ করা হয়েছে সেসব লোকেশনে আগে কখনো কোনো ঢাকাই চলচ্চিত্রের শুটিং হয়নি। দর্শকদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে বলেও আশ্বাস দিয়েছেন হিমেল।

এদিকে জানা গেছে, শাকিব যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে। তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন ২ ফেব্রুয়ারি রাত দুইটায়।

প্রসঙ্গত, ‘রাজকুমার’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন হলিউডের অভিনেত্রী কোর্টনি কফি। ‘প্রিয়তমা’ সিনেমার প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায়ই নির্মিত হচ্ছে এটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’
0
Share