Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

বৈশাখে আসছে ‘কাজলরেখা’

শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, সাদিয়া আয়মান ও খায়রুল বাশার । ছবি: সংগৃহীত

ভালোবাসার মাসে মুক্তির কথা থাকলেও সেই তারিখ পিছিয়ে বৈশাখে প্রেক্ষাগৃহে আসছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’।

মুক্তি নিয়ে নির্মাতা জানান, “বাঙালির চিরায়ত ঐতিহ্যের সাথে মিশে আছে ‘কাজলরেখা’। এ কারণে আমরা এটি বৈশাখে মুক্তি দিতে চাচ্ছি। তাছাড়া ঈদও আছে। দুটিই বাঙালির বড় উৎসব। সবদিক বিবেচনা করেই বৈশাখে এর মুক্তির তারিখ চূড়ান্ত করেছি। এটি অনুদানের সিনেমা, তাই অনুদান কমিটি আগে দেখবে, এরপর এটি সেন্সরে যাবে। আশা করছি, শিগগিরই এর সেন্সর মিলবে।”

‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ গান দিয়ে এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা। প্রকাশের পর থেকেই ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে গানটি।

উল্লেখ্য, ‘কাজলরেখা’ সিনেমায় প্রধান চরিত্রে শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন রাফিয়া রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হলো। বহুল প্রতীক্ষিত…
আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪
0
Share