Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

আদর্শ হোটেলের হাজারি ঠাকুর এবার মোশাররফ করিম

মোশাররফ করিম ও অনন্যা চট্টোপাধ্যায় । ছবি: সংগৃহীত

‘হুব্বা’ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই মোশাররফ ভক্তদের জন্য এলো নতুন সুখবর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সামাজিক উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে নির্মাতা অরিন্দম শীলের পরিচালিত ছয় পর্বের ওয়েব সিরিজের প্রধান চরিত্র হাজারি ঠাকুর হচ্ছেন বাংলাদেশের মোশাররফ করিম।

ওয়েব সিরিজটি নিয়ে নির্মাতা জানান, “চিত্রনাট্য লেখার সময় থেকেই হাজারি ঠাকুর চরিত্রে মোশাররফ করিমের চেহারা ভেসে উঠছিল আমার চোখের সামনে। পরে তার সাথে যোগাযোগ করি। গল্প শোনার পর সাথে সাথেই তিনি রাজি হয়ে যান।”

নির্মাতা অরিন্দম আরও জানান, “বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসটি যে সময়ের প্রেক্ষাপটে লিখেছিলেন, সিরিজেও সেটাই তুলে ধরার চেষ্টা করবো।”

ওয়েব সিরিজটিতে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের সাথে জুটি বাঁধবেন মোশাররফ করিম।

উল্লেখ্য, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের কলকাতা যাত্রা ব্রাত্য বসু ‘ডিকশনারি’ ছবি দিয়ে। সম্প্রতি ‘হুব্বা’ দিয়ে দাপুটে অভিনেতা হিসেবে পশ্চিম বঙ্গেও নিজের স্থান করেছেন পাকাপোক্ত। নির্মাতাদের আস্থা অর্জন করেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভালোবাসা দিবস উপলক্ষে নিলয়-হিমি ও প্রান্ত- চমকের নাটক

ভালোবাসা দিবস উপলক্ষে নিলয়-হিমি ও প্রান্ত- চমকের নাটক ….. ভালোবাসা দিবস উপলক্ষে নিলয়-হিমি ও প্রান্ত- চমকের…
ভালোবাসা দিবস উপলক্ষে নিলয়-হিমি ও প্রান্ত- চমকের নাটক

রুকাইয়া জাহান চমকের নানান রকম রঙিন ছবি

রুকাইয়া জাহান চমক রুকাইয়া জাহান চমক ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হওয়ার পর…
রুকাইয়া জাহান চমকের নানান

তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন

অভিনেত্রী নওবা তাহিয়া এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশের ছোট পর্দার উঠতি অভিনেত্রী নওবা তাহিয়া। বুধবার…
তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া
0
Share