Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২০, ২০২৬

অরিজিতের ‘অরিজিনাল ভয়েস’ এখন আর নেই!

অরিজিৎ সিং | ছবি: সংগৃহীত

না! মোটেও অটোটিউন নিয়ে নয়। ভারতের প্রখ্যাত শিল্পী অরিজিৎ সিং নিজের বর্তমান ভয়েস নিয়েই বলেছেন, এটি তার আসল ভয়েস নয়! তাহলে তার আসল ভয়েস কোনটি?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অরিজিৎ সিং বলেন, তিনি যখন গান করা শুরু করেছিলেন তার ভয়েস ভিন্ন রকমের ছিল। যাদের ‘ফেম গুরুকুল’ নামের সেই রিয়েলিটি শো মনে আছে, তারা হয়তো সদ্য তরুণ অরিজিৎ সিংয়ের সেই ‘আর্দ্র’ কোমল ভয়েস মনে থাকতে পারে। তবে অরিজিতের আক্ষেপ হল, তার সেই ভয়েসের কারণে তখন তিনি সফলতার মুখ দেখেননি। দিনের পর দিন তাই নিজেকে সুরের কঠিন পরীক্ষাতে ফেলে কণ্ঠকে ভেঙেছেন। আবার গড়েছেন। এরপর এই ভয়েস নিজে নিজে তৈরি করেছেন যে ভয়েসে আজ ভারতের অন্যতম সেরা ‘ভয়েস’ অরিজিৎ সিং।

এতে তার কষ্টও হয়েছে অনেক। ঘষে ঘষে মূর্তি তৈরির মত অবস্থা হয়েছিল তার। অরিজিৎ সাক্ষাৎকারে বলেন, ‘নিজেকে কিছুটা টর্চারই করেছি আমি আজকে এই ভয়েস-টেক্সচার পাওয়ার জন্য।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দুই দশক পর আলোচনায় ‘তারে জমিন পার’-এর সেই শিশু তারকা

বলিউড ছেড়ে চিকিৎসক সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক শিশুশিল্পীকে। অনেকেই…
সাচেত ইঞ্জিনিয়ার

ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

বিশ্বকাপ ঘিরে বিশেষ কিছু আয়োজনের ইঙ্গিত ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ থাকার এক সপ্তাহ…
ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

বিক্রির পথে নরসিংদীর ঐতিহ্যবাহী মমতা সিনেমা হল

বন্ধ হচ্ছে সিনেমা হল নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত নাম মমতা সিনেমা হল । প্রায় পাঁচ দশক ধরে স্থানীয়…
মমতা সিনেমা হল
0
Share