Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুলাই ৪, ২০২৬

রোহিত শেট্টির কপ ইউনিভার্সে এবার রণবীর কাপুর?

রোহিত শেট্টি ও রণবীর কাপুর । ছবি: ফেসবুক

অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমার সাফল্য এখনো আছে অব্যাহত। এরই মাঝে পুলিশের ইউনিফর্ম পরে নতুন লুকে পরিচালক রোহিত শেট্টির সাথে দেখা দিয়ে অন্তর্জাল কাঁপালেন রণবীর! যার কারণে ভক্ত ও অনুরাগীদের মনে প্রশ্নের উদয় হলো- তাহলে কি রোহিতের কপ ইউনিভার্সে যোগ দিলেন অভিনেতা?

জানা গেছে, সিনেমা নয়, বরং একটি বিজ্ঞাপনের জন্য রোহিতের সাথে কাজ করছেন রণবীর। ৩ জানুয়ারি সেই বিজ্ঞাপনের শুটিং সেট থেকে ধারণ করা ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপনের জন্য পুলিশের বেশে ধরা দিলেও রণবীরের লুকটি দারুণ সাড়া ফেলতে সক্ষম হয়েছে দর্শক মহলে। ঠোঁটের উপর পুরু গোঁফ, চোখে সানগ্লাস, আর পরনে খাকি। এই অবতারে অভিনেতাকে বেশ মানিয়েছে বলে মন্তব্য করতে দেখা যাচ্ছে অনেককেই।

ভাইরাল ছবিতে রণবীরের লুক কোনো বিজ্ঞাপনের জন্য না হয়ে রোহিতের কপ ইউনিভার্সের কোনো লুক হলে হয়তো আরও বেশি খুশি হতেন রণবীরের অনুরাগীরা। অনেকে তো পোস্ট করা ছবিগুলোর মন্তব্যের ঘরে লিখেছেনও, এই লুকে রণবীর কাপুরকে রোহিতের একটি ছবিতে দেখতে চান তারা!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর জানালেন মৌসুমী হামিদ

নতুন অধ্যায়ে মৌসুমী হামিদ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ জীবনের নতুন অধ্যায়ের সুখবর একসঙ্গে জানালেন।…
মৌসুমী হামিদ

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নিয়ে খায়রুল বাসারের খোঁচা আর্জেন্টিনার জয় বিশ্বকাপের আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম…
আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

প্রথমবার চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান মোশাররফ করিম

জুরি প্রধানের দায়িত্বে মোশাররফ করিম দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক…
মোশাররফ করিম
0
Share