Tuesday, September 15, 2026

তরুণ নির্মাতা সজীবের মৃত্যু, ভুগছিলেন হৃদরোগ সমস্যায়

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

বাংলা সিনেমার কিংবদন্তি ভিলেন – যাদের ঘৃণা করেই ভালোবেসেছে দর্শক

August 27, 2026
স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ  

স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ ? 

August 21, 2026
যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

August 12, 2026

ভোরের ঘুম আর ভাঙেনি তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীবের। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঘুমের মধ্যেই মারা যান তিনি। বছরের শুরু থেকেই হৃদ্‌রোগের সমস্যায় ভুগছিলেন সজীব। তাঁর আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সহকর্মী নির্মাতা আশিকুর রহমানসহ নাট্যাঙ্গনের একাধিক অভিনয়শিল্পী।

তরুণ এই নির্মাতার মৃত্যুতে ছোটপর্দার অঙ্গনে নেমে এসেছে শোক। সহকর্মী ও অভিনয়শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, কিছুদিন আগেও হৃদ্‌রোগের সমস্যায় চিকিৎসা নিয়েছিলেন সজীব। চিকিৎসা শেষে সুস্থ হয়ে কাজেও ফিরেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অল্প বয়সেই তাঁকে চলে যেতে হলো।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে আশিকুর রহমান লেখেন, মাত্র পাঁচ ঘণ্টা আগেও সজীব অনলাইনে ছিলেন। অথচ এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যুর খবর পান। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলেও জানান তিনি।

তরুণ নির্মাতা সজীবের মৃত্যু, ভুগছিলেন হৃদরোগ সমস্যায়
ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে

সজীবের ঘনিষ্ঠ বন্ধু ও কথাসাহিত্যিক শফিক রিয়ান ঢাকা পোস্টকে জানান, বছরের শুরু থেকেই হৃদ্‌রোগের সমস্যায় ভুগছিলেন এই নির্মাতা। মঙ্গলবার ভোরে ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

শফিক রিয়ান আরও জানান, মৃত্যুর আগের রাতেও তাঁরা একসঙ্গে ছিলেন। সোমবার রাতে আড্ডা দিয়েছেন তাঁরা। এরপরই এমন আকস্মিক মৃত্যুর খবর আসে।

তরুণ নির্মাতা সজীবের মৃত্যু, ভুগছিলেন হৃদরোগ সমস্যায়
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, ছবি: সংগৃহীত

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর শোক

মারুফ হোসেন সজীবের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে সজীবের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমাদের সকলের প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

তরুণ নির্মাতা সজীবের মৃত্যু, ভুগছিলেন হৃদরোগ সমস্যায়
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, ছবি: সংগৃহীত

অপূর্ণ থেকে গেল অনেক পরিকল্পনা: মেহজাবীন

সজীবের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। ফেসবুকে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মারুফ হোসেন সজীব ভাইয়ের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি, কিন্তু অনেকবার দেখা হয়েছে। আমি যখন নিয়মিত নাটক করতাম, তখন উনার সঙ্গে দেখা হলেই কত কিছু নিয়ে কথা হতো। কত পরিকল্পনা, কত আইডিয়া ছিল উনার। আরও কত কিছু করতে চেয়েছিলেন।

আল্লাহ যেন সজীব ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার ও প্রিয়জনদের এই কঠিন সময় সহ্য করার শক্তি ও সবর দান করেন। সবাই উনার জন্য দোয়া করবেন।’

যেসব নাটক নির্মাণ করেছেন

নাট্যকার ও নির্মাতা হিসেবে সজীবের বেশ কিছু কাজ দর্শকের কাছে পরিচিত। তাঁর নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’ ও ‘দু’জন দুজনার’।

এ ছাড়া ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’সহ আরও বেশ কিছু নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Share

Read more

Local News