Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ১৩, ২০২৬

ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ রণবীরের বিরুদ্ধে

বামে রণবীর কাপুর, রাহা কাপুর ও আলিয়া ভাট, ডানে কেক কেটে উদযাপনের মুহূর্ত | ছবি: সংগৃহীত

বড়দিনে মেয়ে রাহা কাপুরকে প্রকাশ্যে এনে অন্তর্জাল কাঁপানোর পর, আরও একবার শিরোনামের অংশ হলেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর। বড়দিনের রেশ যেন তার কাটছেই না। কারণ বিশেষ দিনটির উদযাপন করেই আবারও চর্চায় তিনি। মেয়েকে নিয়ে প্রশংসার বন্যার পর এবার রণবীরের বিরুদ্ধে এসেছে অভিযোগ। তাও আবার ধর্মীয় আবেগে আঘাত করার কারণে! ব্যপারটি গড়িয়েছে থানা পর্যন্ত!

প্রতি বছরই কাপুর বংশের সদস্যরা বড়দিনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। যেখানে তাদের বংশের কমবেশি সবাই অংশগ্রহণ করার চেষ্টা করেন। ২০২৩ সালেও ছিল না এর ব্যতিক্রম। অন্যান্য সদস্যদের সাথে আয়োজনে উপস্থিত ছিলেন রণবীর ও আলিয়া ভাট। সেই আয়োজন থেকেই রণবীর ও তার পরিবারের বড়দিন উদযাপনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে অন্তর্জালে। সেই ভিডিওর কারণেই তোপের মুখে পড়েছেন অভিনেতা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি কেকের উপর মদ ঢালা হলে তাতে আগুন ধরান রণবীর। সঙ্গে এই অভিনেতা সহ কাপুর পরিবারের সদস্যরা বলে ওঠেন ‘জয় মাতাজি’। এখান থেকেই ঝামেলার সৃষ্টি।

রণবীরের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় তিওয়ারি নামের এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, সেই ভিডিওতে ধর্মীয় আবেগে আঘাত করেছেন অভিনেতা। যদিও কেবল অভিযোগ দায়ের করা হয়েছে, কোনও এফআইআর দায়ের করা হয়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়  

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

স্টারকিডদের সংগ্রামের গল্প শোনালেন আমিরপুত্র জুনাইদ খান

হতাশা ও ব্যর্থতায় জুনাইদ খান বলিউডের তারকাদের সন্তানদের অভিষেক নতুন কোনো ঘটনা নয়। তবে সবার ক্যারিয়ারের গল্প এক…
আমিরপুত্র জুনাইদ খান

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে দাফন

আতাউর রহমান একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…
আতাউর রহমান
0
Share