Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ওবায়দুল কাদেরের সাথে মাহির সাক্ষাৎ

মাহিয়া মাহি ও ওবায়দুল কাদের । ছবি: সংগৃহীত

১২ ডিসেম্বর সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে, বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করেন অভিনেত্রী মাহিয়া মাহি।

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বাতিলকৃত মনোনয়ন পত্র ফিরে পেয়ে যেকোনো নির্বাচনী কার্যক্রম শুরুর পূর্বে বিশেষভাবে ওবায়দুল কাদেরের সাথে দেখা করেছেন তিনি।

সাক্ষাৎকার শেষে অভিনেত্রী বলেন, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি আওয়ামী লীগের একজন কর্মী। তাই রাজশাহীতে গিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করার আগে ওবায়দুল কাদের স্যারের সাথে দেখা করে দোয়া চেয়েছি।”

মাহি আরও বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনপ্রিয়তার। ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই জয়ী হবেন।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share