Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুলাই ৪, ২০২৬

রায়হান রাফির ‘অভিনেতা’ শাকিব খান 

শাকিব খান ও রায়হান রাফি । ছবি: সংগৃহীত

নির্মাতা রায়হান রাফির সিনেমায় কি দেখা যাবে অভিনেতা শাকিব খানকে? ভক্ত ও অনুরাগীদের মনে এই প্রশ্নটি উঁকি দিচ্ছিলো বহুদিন থেকেই। যার ফলে বিভিন্ন গুঞ্জনের সাথে সাথে শুরু হয় নানান জল্পনা-কল্পনা। অবশেষে গুঞ্জনের সমাপ্তি ঘটিয়ে পর্দায় রাফির ‘অভিনেতা’ হয়েই ধরা দিতে যাচ্ছেন বাস্তবের অভিনেতা শাকিব।

‘সুড়ঙ্গ’ সিনেমার পরিচালকের সাথে ‘প্রিয়তমা’ খ্যাত ঢালিউডের সুপারস্টারের সংযুক্তির খবরটি নিশ্চিত করেছেন ‘অভিনেতা’ শীর্ষক সিনেমার সংশ্লিষ্টরা।

জানা গেছে, রাফি ও শাকিবের নতুন সিনেমাটি দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মাণ করা হবে। দেশের আলফা আই, চরকি ও ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস প্রযোজনা করতে যাচ্ছে বড় ক্যানভাসের এই সিনেমা।

এর আগে রাফির ‘প্রেমিক’ শিরোনামে একটি সিনেমায় শাকিবের কাজ করার কথা থাকলেও নানা ইস্যুতে পরে সেই সিনেমাটি আর হয়নি। তবে নতুন সিনেমা ‘অভিনেতা’র মাধ্যমে একসাথে কাজ করতে যাচ্ছেন শাকিব-রাফি। খুব দ্রুতই অফিশিয়াল ঘোষণাও করবে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান।

উল্লেখ্য যে, ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের ব্যবসার দিক থেকে রীতিমত ইতিহাস সৃষ্টি করেছেন শাকিব। অভিনেতার ‘প্রিয়তমা’ সিনেমার পাশাপাশি প্রেক্ষাগৃহে একই সময়ে মুক্তি পেয়েছিল রাফি পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’। দুইটি ছবিই বক্স অফিসে সফলতার পাশাপাশি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কাছ থেকে। এবার দেখার পালা রাফির ‘অভিনেতা’ শাকিব কিভাবে মন জয় করতে সক্ষম হয় দর্শকদের!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খানের তৃতীয় বিয়েতে অতিথি দুই প্রাক্তন স্ত্রী

আমির খানের বিয়ে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের…
আমির খান

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

শিল্পী সমিতিতে দৃষ্টান্ত স্থাপন করতে চান শিবা শানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষে নতুন নেতৃত্ব…
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

আলফা সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, হৃতিকের ক্যামিও

অ্যাকশন, শর্বরীর অভিনয় ও হৃতিকে মুগ্ধ দর্শক আলফা সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।…
আলফা সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, হৃতিকের ক্যামিও

কুমিল্লা-রাজশাহীতে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল

কুমিল্লায় প্রদর্শন শুরু, রাজশাহীতে ৪ জুলাই দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল সিনেমাটি দেশের আরও একটি নতুন…
কুমিল্লা-রাজশাহীতে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল
0
Share