Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে যেসব সিনেমা মনোনীত হল

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে
৭৯তম কান চলচ্চিত্র উৎসব

৭৯তম কান চলচ্চিত্র উৎসব

আগামী ১২ মে শুরু হতে যাচ্ছে এবারের কান চলচ্চিত্র উৎসব।  আসরের উদ্বোধনী ছবি হিসেবে প্রিমিয়ার হচ্ছে সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’ এর, যা নির্মাণ করেছেন পিয়েরে সালভাদোরি। কান উৎসবের জুরিবোর্ডের সভাপতিত্ব করবেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পরিচালক পার্ক চান–উক। বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরের লাইনআপে আছে ভিন্নতা। হলিউডের ঝলমলে উপস্থিতির বদলে মূল প্রতিযোগিতা বিভাগেজায়গা করে নিয়েছেন বিশ্বজুড়ে খ্যাতিমান নির্মাতারা, যাঁদের কাজ মূলত গল্পনির্ভর ও শিল্পঘেঁষা।  অর্থাৎ অতর সিনেমা নির্মাতাদেরই জয়জয়কার এবারের আসরে। এবারের আসরে ১৪১টি দেশ থেকে ২ হাজার ৫৪১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে, যার মধ্যে মূল প্রতিযোগিতায় ২১টি সিনেমা স্বর্ণ পাম (পাম ডি’অর) জয়ের লড়াইয়ে রয়েছেন। এবারের প্রথম বারের মতো নেপালি সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ কান-এ মনোনীত হয়েছে যার পরিচালক অবিনাশ বিক্রম শাহ। চলুন দেখে নেয়া যাক এবারের ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে যেসব সিনেমা মনোনীত হল।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে
সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’

মূল প্রতিযোগিতা বিভাগ (In Competition)

৭৯তম কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া সিনেমাগুলোর নাম এক নজরে জেনে নেয়া যাক। এতে যায়গা পেয়েছে মোট সিনেমা ২১ টি সিনেমা।

‘অল অব আ সাডেন’ | রিউসুকে হামাগুচি
‘দ্য বিলাভেড’ | রদ্রিগো সরোগোয়েন
‘বিটার ক্রিসমাস’ | পেদ্রো আলমোদোভার
‘দ্য ব্ল্যাক বল’, | হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো
‘কাওয়ার্ড’, |  লুকাস দন্ত
‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’ | ভ্যালেস্কা গ্রিসবাখ
‘ফাদারল্যান্ড’| পাভেল পাওলিকোভস্কি
‘ফিওড’ | ক্রিশ্চিয়ান মুঙ্গিউ
‘গারঁস | ঝান অঁরি
‘জেন্টল মনস্টার’ | মারি ক্রাউজার
‘হোপ’ | না হং–জিন 
‘মিনোটর’ | আন্দ্রে জাভ্যাগিনসেভ
‘মলিন’ | লাসজলো নেমেস 
‘দ্য ম্যান আই  | ইরা স্যাক্স
‘নাগি ডায়েরি’ | কোজি ফুকাদা
‘নোত্র সা‌ল্যু’ | ইমানুয়েল মারে 
‘প্যারালাল টেলস’ | আসগর ফরহাদি
‘শিপ ইন দ্য বক্স’ | হিরোকাজু কোরে-এদা
‘স্টোরিজ অব দ্য নাইট’ | লিয়া মাইসিয়াস
‘দ্য আননোন’ | আর্থার হারারি 
‘আ ওম্যানস  | শার্লিন বুর্জোয়া-তাকুয়ে।  

এই সকল সিনেমাগুলোই এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করবে।

অ্যাঁ সার্তে রিগা বিভাগ (Un Certain Regard)

অ্যাঁ সার্তে রিগা বিভাগের জন্য মনোনীত হয়েছে মোট ১৫ টি সিনেমা।

‘টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মায়াজমা’ (উদ্বোধনী চলচ্চিত্র)| জেন শোয়েনব্রুন

‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ | অবিনাশ বিক্রম শাহ (প্রথম চলচ্চিত্র) (নেপাল)

‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’

‘আয়রন বয়’| লুই ক্লিশি   

‘বেন’ইমানা’ | মারি-ক্লেমেন্টিন দুসাবেজাম্বো (প্রথম চলচ্চিত্র)

‘কঙ্গো বয়’ | রাফিকি ফারিয়ালা

‘ক্লাব কিড’ | জর্ডান ফার্স্টম্যান (প্রথম চলচ্চিত্র)

‘উলা’ | ভিয়েস্তুরস কাইরিশ

‘লা মাস দুলসে’ (স্ট্রবেরি) | লাইলা মারাকচি 

‘এল দেশিয়েলো’ (দ্য মেল্টডাউন) | মানুয়েলা মার্তেল্লি  

‘সিয়েম্প্রে সোয় তু অ্যানিমাল মাতের্নো’ (ফরএভার ইউর ম্যাটার্নাল অ্যানিমাল)| ভ্যালেন্টিনা মাউরেল

‘ইয়েস্টারডে দ্য আই ডিডন্ট স্লিপ’ | রাকান মায়াসি (প্রথম চলচ্চিত্র)

‘আই’ল বি গন ইন জুন’ | ক্যাথারিনা রিভিলিস (প্রথম চলচ্চিত্র)

‘ওয়ার্ডস অফ লাভ’ | রুডি রোজেনবার্গ

‘এভরিটাইম’ | সান্ড্রা ভোলনার

‘অল দ্য লাভার্স ইন দ্য নাইট’ | সোডে ইউকিকো

আউট অব কম্পিটিশন (Out of Competition)

হার প্রাইভেট হেল | নিকোলাস উইন্ডিং রেফন

হার প্রাইভেট হেল | নিকোলাস উইন্ডিং রেফন

ডায়মন্ড | অ্যান্ডি গার্সিয়া

দ্য ইলেকট্রিক কিস  |  পিয়ের সালভাদোরি

লা বাতাই দ্য গল: ল’আজ দ্য ফের |  আন্তোনিন বড্রি

কার্মা  |  গিয়োম কানে

ল’অবজে দু দেলি | আগনেস জাউই

ল’আবান্দোঁ | ভিনসেন্ট গারেঙ্ক

কান প্রিমিয়ার (Cannes Premiere)

প্রপেলার ওয়ান-ওয়ে | জন ট্রাভোল্টা

দ্য সামুরাই অ্যান্ড দ্য প্রিজনার  | কিয়োশি কুরোসাওয়া

হাইমজুখুং  | ভলকার শ্লন্ডর্ফ

এল পার্তিদো  |  হুয়ান ক্যাব্রাল ও সান্তিয়াগো ফ্রাঙ্কো

হোয়েন দ্য নাইট ফলস  | ড্যানিয়েল অতোয়

বিশেষ প্রদর্শনী (Special Screenings)

জন লেনন: দ্য লাস্ট ইন্টারভিউ  |  স্টিভেন সোডারবার্গ

অ্যাভেডন | রন হাওয়ার্ড

লে সারভিভাঁ দ্যু শে  |  ক্রিস্টোফ রেভেই

লে মাতাঁ মেরভেইয়্যু  |  আভ্রিল বেসোঁ

কান্তোনা  |  বেন নিকোলাস ও ডেভিড ট্রাইহর্ন

লাফেয়ার মারি-ক্লেয়ার  |  ইভো মুলার ও লরিয়ান এসকাফ্রে

রিহার্সালস ফর আ রেভল্যুশন | পেগাহ আহাঙ্গারানি

মিডনাইট স্ক্রিনিংস (Midnight Screenings)

রোমা ইলাস্টিকা  |  বের্ত্রাঁ মান্দিকো

জিম কুইন  | নিকোলা আতান ও মার্কো গুয়েন

ফুল ফিল  |  কোয়েন্টিন দ্যুপিয়ো

কলোনি  | ইয়ন সাং-হো

সাঙ্গুইন  | মারিয়ন লে কোরোলার  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share