Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

বলিউডের এই ৭ নায়িকা কেন বিয়ে করেননি?

বলিউডের এই ৭ নায়িকা কেন বিয়ে করেননি?
বলিউডের এই ৭ নায়িকা কেন বিয়ে করেননি?

অবিবাহিত বলিউড অভিনেত্রী

বলিউডের বেশকিছু তারকা অভিনেত্রী বয়স পেরিয়ে গেলেও এখনো অবিবাহিত। নানা সময়ে তাঁদের বিভিন্ন সম্পর্কের কথা সামনে আসলেও কোনো সম্পর্কই শেষ পর্যন্ত পরিণয়ে গড়ায়নি। বলিউডের এই ৭ নায়িকা কেন বিয়ে করেননি? তার কারণ জেনে নেয়া যাক।  

আমিশা প্যাটেল

বলিউডের এই ৭ নায়িকা কেন বিয়ে করেননি?

বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী আমিশা প্যাটেল। ‘কাহো না পেয়ার হ্যায়’-র মাধ্যমে অভিনয়ে অভিষেক। এরপর বেশ কয়েকটি হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। আমিশাকে শেষ দেখা গেছে ‘গদার ২’-এ। ৪০ পেরিয়ে ৫০–এর কোঠায় পৌঁছেও-ও অবিবাহিত এই অভিনেত্রী। ভক্তরা বহুবার তাঁর বিয়ের বিষয়ে জানতে চেয়েছেন। কবে বিয়ে করবেন এমন প্রশ্নে এক সাক্ষাৎকারে আমিশার জানিয়েছিলেন বিয়ে করবেন ‘সঠিক মানুষ পেলে। কিন্তু তা আর পাওয়া হয়নি।

অভিনেত্রী টাবু

এই তালিকায় আছেন অভিনেত্রী টাবু। টাবুর পুরো নাম পুরো নাম তাবাসসুম ফাতিমা হাশমি। টাবু বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি এবং আশির দশক মাতানো আরেক অভিনেত্রী ফারাহ নাজের ছোট বোন।  ৫০ পেরিয়েও বিয়ে করেননি তিনি। বলিউডের নামকরা সব প্রযোজক-পরিচালকদের পছন্দের তালিকায় থাকা এই অভিনেত্রী জানিয়েছেন তিনি, ‘একা থাকতেই ভালোবাসেন।’

দিব্যা দত্ত

এছাড়া ৪৮ বছর বয়সেও অবিবাহিত আছেন দিব্যা দত্ত। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বিয়ে নিয়ে ভাবছেন না। মা-ই তাঁর জীবন, মায়ের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন। এ নিয়ে ‘মি অ্যান্ড মা’ নামে একটি বইও লিখেছেন দিব্যা। দিব্যার বলিউডে অভিষেক ঘটে ১৯৯৪ সালে ইশ্‌ক মেঁ জিনা ইশ্‌ক মেঁ মরনা চলচ্চিত্র দিয়ে।

তানিশা মুখার্জি

তানিশা মুখার্জির বয়স বর্তমানে ৪৮। সরকার’, ‘সরকার রাজ’ নামক ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। পরে ‘বিগ বস’-এর হাত ধরে আবার লাইমলাইটে আসেন। এই বাঙ্গালী অভিনেত্রীও বিয়ে করেননি। তিনি তাঁর এই জীবন নিয়েই খুশী।

সুস্মিতা সেন

৫০ বছর বয়সেও আত্মবিশ্বাস ও সৌন্দর্যের প্রতীক বঙ্গ ললনা সুস্মিতা সেন। ‘আর্য’ সিরিজের মাধ্যমে দুর্দান্ত কামব্যাক দর্শকের মনে দাগ কেটেছে। স্বাধীনচেতা এই সুন্দরী নায়িকা বিয়ে করেননি কখনো তবে তাঁর আছে দত্তক নেওয়া দুই কন্যাসন্তানক।

শমিতা শেঠি

শিল্পা শেঠির বোন শমিতা শেঠি ‘মহাব্বতে’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। পরে ‘জেহের’, ‘ক্যাশ’-এর মতো দু-একটি ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। ৫০ ছুঁই ছুঁই এই অভিনেত্রী আজও অবিবাহিত।  এ নিয়ে তিনি বলেছিলেন, ‘সময় এখনো শেষ হয়ে যায়নি।’ অনেকে মনে করেন, রাকেশ বাপটের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার যন্ত্রণা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। 

আশা পারেখ

অভিনেত্রী আশা পারেখ জীবনের ৮০ বছর অতিবাহিত করেছেন ইতোমধ্যেই। তিনি ছিলেন আজীবন অবিবাহিত। আশার ভাষ্য, তার এবং নাসির হুসেনের পরিবারের প্রতি সম্মান রেখেই তিনি বিয়ে না করার সিদ্ধান্ত নেন। এবং একা জীবন কাটানোর ওই সিদ্ধান্তের জন্য তার কোনো হা হুতাশ নেই।

আশা পারেখ বলেন, “বিয়ে বিষয়টি বোধহয় শুধু স্বর্গেই ঘটে থাকে। যদি ভাগ্যে বিয়ে লেখা থাকে, তাহলে সেটি হবেই। আর বিধাতা যদি চান, হবে না, তাহলে হবে না। ঈশ্বর সম্ভবত আমার ভাগ্যে বিয়ে নিয়ে কিছু লিখতে ভুলে গিয়েছিলেন। তবে আমি খুশি যে বিয়ে হয়নি।”

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পী ডালিয়া নওশীন যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিলেন   

শিল্পী ডালিয়া নওশীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১ টার…
শিল্পী ডালিয়া নওশীন
0
Share