আরিফিন শুভ ও জ্যাজ সিটি
ঈদুল ফিতরে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভর বলিউডে অভিষেক হতে যাচ্ছে । সাম্প্রতিককালে কলকাতায় এই নায়কের পদচারণা দেখে অনেকেই ভেবেছিলেন পরিচালক সৌমিক সেনের হাত ধরে বলিউডে অভিষেক করতে পারেন শুভ। কিন্তু না নেপথ্যে রয়েছে ভিন্ন এক গল্প। আরিফিন শুভ বলিউড অভিষেকের গল্পে কি বললেন চলুন জেনে নেয়া যাক।
বলিপাড়ার প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার একটি মেসেজ থেকেই শোনা যাচ্ছে আরিফিন শুভর বলিউড যাত্রা শুরু হয়। যেই মেসেজের প্রায় তিন বছর পর অবশেষে নানা চরাই উতরাই পেরিয়ে এখন পর্দায় আসার অপেক্ষায় রয়েছে আরেফিন শুভ।

আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে রাজনৈতিক থ্রিলার সিরিজ জ্যাজ সিটি, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে।
গেল ২৮ ফেব্রুয়ারি কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে সিরিজটির আনুষ্ঠানিক প্রচারণার উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ ও পরিচালক সৌমিক সেন।
আরিফিন শুভ বলিউড অভিষেকের গল্প
সেসময় ‘জ্যাজ সিটি’তে যুক্ত হওয়ার পেছনের গল্পটা সামনে আনেন আরিফিন শুভ। তখন তিনি জানান, এই প্রজেক্টে যুক্ত হওয়ার জন্য প্রথমে তাঁর সাথে যোগাযোগ করেছিলেন মুকেশ ছাবড়া। আরেফিন শুভ তখন নেপালে ছিলেন এবং সে মুহুর্তে একটি ওয়েব সিরিজের জন্য অডিশনের প্রস্তাব পান।
শুভ বললেন, ‘এই কাজের জন্য সৌমিকদা নন, আমাকে প্রথম কল করেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।

আমি তখন নেপালে। তিনি আমাকে একটি ওয়েব সিরিজের জন্য অডিশন দিতে হবে বলে জানান। আমি রাজি হয়ে যাই। তারপর সৌমিকদা নানাভাবে, কখনও শুধু অডিও পাঠিয়ে আমার অডিশন নিয়েছেন।“
আরেফিন শুভ জানান, প্রায় দুই বছর ধরে বিভিন্নভাবে এই সিরিজের জন্য অডিশন দিতে হয়েছে তাঁকে। কখনও অডিও, কখনও ভিডিও পাঠিয়ে বারবার নিজের অভিনয় তুলে ধরতে হয়েছে।
শুভর ভাষ্যমতে, ‘দু’বছর ধরে চিত্রনাট্য পাঠানো হত। মুম্বাইয়ে ডেকেছিল, গিয়েছিলাম। তার পরেও কিছু বলে না। ওই দু’বছরে একই চরিত্রের জন্য ওঁরা আরও অনেকের অডিশন নিয়েছেন। একটা দৃশ্য অন্যকে দিয়ে করানোর পর সেই দৃশ্যই হয়তো আমাকেও পাঠানো হয়েছে। আমি টেপ করে পাঠিয়েছি। হয়তো ভালো লেগেছে। হয়তো ভালো লাগেনি। এভাবে ‘ট্রায়াল অ্যান্ড এরর’-এর মধ্যে দিয়েই সম্ভবত আমায় বাছা হয়েছে।’
সৌমিক সেন সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন। তিনি এর আগে নির্মাণ করেছেন ‘গুলাব গ্যাং’ এবং ‘মহালয়া’। পাশাপাশি জনপ্রিয় সিরিজ ‘জুবিলি’-এর চিত্রনাট্যকারও তিনি।
প্রতি এপিসোডে একটা মার্ডার থাকবে
জানা গেছে, জ্যাজ সিটি নির্মাণে এই পরিচালকের সময় লেগেছে প্রায় সাত বছর।
সিরিজটি নিয়ে সৌমিক বললেন, ‘আমি যখন সিরিজটি লিখি, তখনই ঠিক করে নিই, প্রতি এপিসোডে অন্তত একটা গান এবং একটা মার্ডার থাকবে। আমি অ্যাকশন এবং গানের ভক্ত।’

জ্যাজ সিটিতে মুক্তি পাবে সনি লিভ-এ। এই সিরিজে আরিফিন শুভ অভিনয় করেছেন বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি মিলিয়ে মোট চারটি ভাষায়। তবে অবাক করা বিষয় হলো, হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে সনি লিভের কোনো সিরিজ।
জিমি রয় চরিত্রে তাঁকে ঘিরেই সিরিজটির পুরো কাহিনি আবর্তিত হবে বলে জানা গেছে। আরেফিন শুভর সাথে সিরিজটিতে জুটি হয়েছেন অভিনেত্রী সৌরসেনী মিত্র। এছাড়াও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ বলিউড ও টলিউডের একাধিক পরিচিত মুখ।


