Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২১, ২০২৬

একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা
অভিনেত্রী ববিতা, ছবি: সংগৃহীত

এখনো চিঠি পাননি ববিতা – অপেক্ষা প্রজ্ঞাপনের

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা । এ খবর শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, বিষয়টি জেনে তাঁর ভালো লেগেছে। তবে এখনো পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা প্রজ্ঞাপন হাতে পাননি বলেও উল্লেখ করেন।

একুশে পদক নিয়ে যা বললেন অভিনেত্রী ববিতা
একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা , ছবি: সংগৃহীত

ববিতা বলেন, সরকারি পক্ষ থেকে অফিসিয়াল চিঠি পাওয়ার পরই একুশে পদক প্রাপ্তি নিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করা সমীচীন হবে বলে তিনি মনে করছেন।

এ বছর ববিতার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আরও নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেইজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ এই সম্মান পাচ্ছেন।

একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা
অভিনেত্রী ববিতা, ছবি: সংগৃহীত

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদকের জন্য মোট ৯ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া
0
Share