Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

শাহরুখের ছেলে আরিয়ান আবারও বিতর্কে – অশালীন ভিডিও ভাইরাল

শাহরুখের ছেলে আরিয়ান আবারও বিতর্কে
শাহরুখ ও তার ছেলে আরিয়ান, ছবি: সংগৃহীত

অশালীন আচরণে সমালোচনার মুখে আরিয়ান খান

অশালীন অঙ্গভঙ্গি ও ইঙ্গিতে বলিউড কিং শাহরুখের ছেলে আরিয়ান আবারও বিতর্কে ।  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা যায়।  যা নিয়ে চলছে তুমুল আলোচনা।  ছড়িয়ে পড়া ভিডিওটি গত ২৮ নভেম্বরের বলে জানা গেছে।  শুক্রবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শাহরুখের ছেলে আরিয়ান আবারও বিতর্কে
শাহরুখের ছেলে আরিয়ান আবারও বিতর্কে , ছবি: সংগৃহীত

সেদিন আরিয়ান খান বেঙ্গালুরুর একটি পাবে যান।  ভিডিওতে দেখা যায়, শুরুতে আরিয়ান হাত নেড়ে উপস্থিত দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন।  কিন্তু কিছুক্ষণ পর তিনি হঠাৎই ভিড়ের দিকে হাত দিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন তরুণ।  তাদের মধ্যে স্থানীয় এক এমএলএর ছেলে নালপাড় ও রাজ্যের এক মন্ত্রীর ছেলে জায়েদ খানকেও দেখা গেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই আরিয়ানের এই আচরণ নিয়ে প্রশ্ন তোলেন, ঘটনার পরও কি পুলিশ নীরব থাকবে? আর তারকা হওয়ার কারণেই কি সুবিধা পাচ্ছেন? অবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান, তারা।  যদিও কর্ণাটকের পুলিশের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি।

শাহরুখের ছেলে আরিয়ান আবারও বিতর্কে - অশালীন ভিডিও ভাইরাল
শাহরুখ ও তার ছেলে আরিয়ান, ছবি: সংগৃহীত

অতীতে মাদক মামলায় গ্রেপ্তার হন আরিয়ান খান

২০২১ সালের অক্টোবরে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন আরিয়ান।  গোয়াগামী একটি ক্রুজ পার্টি থেকে তাকে গ্রেপ্তারের পর ভারতজুড়ে তোলপাড় শুরু হয়।  কয়েক সপ্তাহ জেল হেফাজতে থাকার পর আরিয়ান জামিন পান।  পরে অবশ্য তিনি সব অভিযোগ থেকে মুক্তি পান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share