Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

বিশ্বমঞ্চ ঘুরে বাংলাদেশে আসছে ‘নিশি’

বিশ্বমঞ্চ ঘুরে বাংলাদেশে আসছে ‘নিশি’

চা-বাগানের মেয়ে বিশ্বমঞ্চে

বিশ্বমঞ্চ ঘুরে এবার বাংলাদেশে আসছে ‘নিশি’ ।  যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এমা অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশি চলচ্চিত্র ‘নিশি’। মাঠের ধুলা আর চা বাগানে জন্ম নেওয়া গল্প ছড়িয়ে পড়ে ইউরোপের পর্দায়। এবার সেই গল্পের সিনেমা ‘নিশি’ ফিরছে নিজ জন্মভূমিতে।  দেখাতে পারবেন বাংলাদেশি সিনেমা প্রেমী দর্শকরাও।

বিশ্বমঞ্চ ঘুরে বাংলাদেশে আসছে ‘নিশি’

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, ইউরোপীয় চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে বাংলাদেশেও প্রর্দশিত হবে।  ৬ ডিসেম্বর বিকেল ৩টায় জার্মান কালচারাল সেন্টারে হবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার।

গোলাম রাব্বানীর গল্পে ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম।  ছবিটির নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ছবিটা যাচ্ছে, পুরস্কারও পেয়েছে।  কিন্তু বাংলাদেশের দর্শককে সিনেমাটা দেখাতে পারার আনন্দটা সবচেয়ে বড়’।

বাংলাদেশে আসছে ‘নিশি’

নিশির গল্পের কেন্দ্রে রয়েছে চা-শ্রমিক পরিবারের এক নাবালিকা মেয়ের জীবনসংগ্রাম।  পানির সংকটে তার পড়ালেখা থেমে যায়।  সেই অসহায় অবস্থার সুযোগ নিতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। টিউবওয়েল বসিয়ে দেওয়ার লোভ দেখিয়ে বিয়ে করতে চায় চা-শ্রমিকের কন্যা সন্তানকে।  বাস্তবের মাটি ছুঁয়ে থাকা এই গল্পই সিনেমাটিকে আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌঁছে দিয়েছে নতুন মাত্রায়।

বাংলাদেশে আসছে ‘নিশি’

পোল্যান্ডে সম্পাদনা, দেশে চা বাগানে শুটিং

সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণে ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তনী নাতালিয়া পুসনিক।  সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় হয়েছে শুটিং।  যেখানে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share