Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সৃজিত-মিথিলার সম্পর্ক হঠাৎ আলোচনায়

সৃজিত-মিথিলার সম্পর্ক
সৃজিত-মিথিলা

সৃজিত–মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বরাবরই দুই বাংলার আলোচনার কেন্দ্রবিন্দু। ক্যারিয়ার থেকে দাম্পত্য সব কিছুতেই থাকে ভক্তদের আগ্রহ। সম্প্রতি সৃজিত-মিথিলার সম্পর্ক ভাঙনের গুঞ্জন। দুরত্বের কারণে অনেকেই মনে করেছেন তাদের মানসিক দুরত্বও বেড়েছে। তুমুল আলোচনার মধ্যেই সৃজিত, মিথিলা ও আইরার একটি ছবি ভাইরাল হয়েছে।

সৃজিত-মিথিলার সম্পর্ক হঠাৎ আলোচনায়

পুরোনো ছবিকে ‘পুনর্মিলন’ বলায় বিতর্ক

ছড়িয়ে পড়া ছবিতে দাবি করা হচ্ছে, সব সংশয় দূর করে আবারো এক হয়েছেন। মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। এই ছবিটিকে তাদের ‘পুর্নমিলন’ হিসেবেও দাবি করে অনেকেই পোস্ট দিচ্ছেন।

তবে, অনুসন্ধানে জানা যায়, ছবিটি সাম্প্রতিক নয়। বিচ্ছেদ গুঞ্জন শুরুর আগের ছবিও নয় এটি। ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে দেখা গিয়েছিল। এতে থেকে বোঝা যায়, ছবি আরও আগের তোলা। 

সৃজিত-মিথিলা

সেই ছবিতে তাদের শীতের আমেজে লক্ষ করা গেছে।  তিনজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। মিথিলা কালো রঙের একটি ওভার কোর্ট পরেন।  সৃজিত কালো পোলো শার্টের সঙ্গে লাল জ্যাকেট পরেছিলেন। আর ছোট্ট আইরাকে দেখা গেছে নেভি ব্লু শীত পোশাকে।

সৃজিত-মিথিলার সম্পর্ক হঠাৎ আলোচনায়
মিথিলা

মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান।  ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা। আইরাকে কলকাতার স্কুলে ভর্তিও করিয়েছিলেন। তবে, দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় আছেন তিনি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share