Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

জোহরান মামদানিকে প্রিয়াঙ্কার শুভেচ্ছা বার্তা

জোহরান মামদানিকে প্রিয়াঙ্কার শুভেচ্ছা
প্রিয়াঙ্কা – জোহরান মামদানি

জোহরান মামদানির সাফল্যে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানিকে প্রিয়াঙ্কার শুভেচ্ছা । মামদানির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত বলিউড অভিনেত্রী, জানালেন অভিনন্দন বার্তা।  জোহরান মামদানি হলেন নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র।  পাশাপাশি আরও বেশ কয়েকটি ইতিহাস গড়েছেন নতুন মেয়র। একশত বছরেও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে শহরটির মেয়রের চেয়ারে বসেছেন। জোহরান মমদানির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

জোহরান মামদানিকে প্রিয়াঙ্কার শুভেচ্ছা

জোহরান মামদানিকে প্রিয়াঙ্কার শুভেচ্ছা , তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে লিখেছেন, ‘অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র! ইতিহাস সৃষ্টি হলো।  অভিনন্দন, মীরা নায়র’।

স্টোরিতে প্রিয়াঙ্কা জোহরানের সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যের একটি স্ক্রিনশটও শেয়ার করেন।  পোস্টে জোহরানের মা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারকে ও অভিনন্দন জানান দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা। জোহরানের বাবা প্রখ্যাত উগান্ডা-ভারতীয় স্কলার মাহমুদ মমদানি। বহুসাংস্কৃতিক ও শিক্ষিত এই পরিবার থেকেই উঠে এসেছে নিউইয়র্কের নতুন ইতিহাস রচয়িতা।

চোপড়া অভিনন্দন বার্তা টাইমস অব ইন্ডিয়া, ফিল্মফেয়ার, জুম টিভি ডিজিটাল, হাঙ্গামা এক্সপ্রেসসহ একাধিক ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

জোহরান মামদানিকে প্রিয়াঙ্কার শুভেচ্ছা

জোহরান মমদানি জন্মগ্রহণ করেন উগান্ডার কাম্পালায়। পরে সাত বছর বয়সে পরিবারসহ কেপটাউন হয়ে নিউইয়র্কে চলে আসেন।  সেখানে ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে পড়াশোনা করেন। পরে বউডইন কলেজে আফ্রিকানা স্টাডিজ নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মেয়র নির্বাচিত হওয়ার আগে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে কাজ করেছেন। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া ২০১৬ সালে কোয়ান্টিকো সিরিজের শুটিংয়ের সময় নিউইয়র্কে বসবাস শুরু করেন।  ২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করেন এই তারকা।  তাদের সন্তান মালতি মেরিও এখন নিউইয়র্কে বসবাস করছেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share