Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল  

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল । পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে তাকে। শান্তা পালের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার কার্ড ও  আধার কার্ড।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ২৮শে জুলাই তাকে বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়। কলকাতা পুলিশ তদন্ত করছে কিভাবে তার কাছে আধার-ভোটার কার্ড গেল? সেগুলো আসল নাকি নকল সেটাও যাচাই চলছে।

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল

জানা গেছে, কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত শান্তা পাল। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন-ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন তিনি।

সম্প্রতি আবার এই শান্তা ঠাকুরপুকুর থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। সেখানেও ভিন্ন ঠিকানা। বাংলাদেশের দুই নামী সংস্থারও মডেল ছিলেন তিনি। একাধিক বিউটি প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন।

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা পাল

গ্রেপ্তারের পরে পুলিশের সন্দেহ হয় এখানেই। এত ঠিকানা একজন মানুষের কীভাবে থাকতে পারে? এরপর তদন্ত শুরু হয়। তারপর তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়। পাওয়া যায় বাংলাদেশের মাধ্যমিকস্তরের অ্যাডমিট কার্ড। এমনকী বিমানসংস্থার আইডি কার্ডও।

ঘটনার তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে পুলিশ প্রথমেই জানতে চাইছে কোন নথি দেখিয়ে বা কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন এই শান্তা।

তার জন্য UIDAI কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। শান্তার ফ্ল্যাট থেকে পাওয়া ভোটার কার্ড বৈধ কি না এবং কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছেন তিনি, তা জানতেও নির্বাচন কমিশনে যোগাযোগ করেছে পুলিশ। রেশন কার্ডের নথির বিষয়ে জানতে খাদ্য দপ্তরে যোগাযোগ করা হচ্ছে।

‘ব্যাচেলর ইন ট্রিপ’ ছবিতে বড়পর্দায় অভিষেক হয়েছিল শান্তার। এছাড়াও তামিল ছবি ‘ইয়েরালাভা’ ছবিতে কাজ করেছিলেন তিনি। যে ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ রাও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share