Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

শাকিবের সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর নয়

শাকিবের সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর নয়

শাকিবের সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর নয়

শাকিব খানের আসন্ন সিনেমা সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন ছবির প্রযোজক শিরিন সুলতানা ও পরিচালক আবু হায়াত মাহমুদ। এক বিবৃতিতে তারা জানান, শাকিবের সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর নয় ।

চলতি মাসের শুরুতে ক্রিয়েটিভ ল্যান্ডের প্রযোজনায় নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর থেকে গুজব রটে এটি নব্বই দশকের ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর ছবি। এটি পুরোপুরি ভিত্তিহীন বলে জানান নির্মাতা ও প্রযোজক।

শাকিবের সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর নয়
শাকিব খান

বুধবার ৩০ জুলাই এক লিখিত বিবৃতিতে পরিচালক ও প্রযোজক জানান,’ শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া-তে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর, এই তথ্যটি একেবারে সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউজ ”ক্রিয়েটিভ ল্যান্ড” এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরণের কোনো মন্তব্য কোথাও দেয়া হয়নি।“

বিবৃতিতে আরো বলা হয়, ‘গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি ৯০ দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের উপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।

সিনেমার প্রি-প্রোডাশনের কাজ চলছে বলে জানান পরিচালক।

শাকিব খান চুক্তিবদ্ধ হলেও সিনেমার নাম প্রকাশ হয়নি। পরিচালক বলেন, আসছে আগস্টে আমরা সিনেমার নাম ঘোষণা করবো, বাড়তি চমক হিসেবে আরও কিছুও থাকতে পারে।

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে কারা অভিনয় করবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share