Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

দুঃখ পিছু ছাড়ছে না ‘অড সিগনেচার’ ব্যান্ডের

দুঃখ পিছু ছাড়ছে না ‘অড সিগনেচার’ ব্যান্ডের

দুঃখ পিছু ছাড়ছে না ‘অড সিগনেচার’ ব্যান্ডের

দুইজনের মৃত্যুতে এক বছর দুঃখ-শোকে কেটেছে ব্যান্ড অড সিগনেচারের। শোক কাটিয়ে এক বছর পর স্টেজে ফিরে আসতে গিয়ে আবারো মৃত্যুতে আটকে গেল ব্যান্ডটি। দুঃখ পিছু ছাড়ছে না ‘অড সিগনেচার’ ব্যান্ডের । এক বছর পর স্টেজে ফেরার কথা থাকলেও আবারও মৃত্যুতে থেমে গেল তাদের কনসার্ট পরিকল্পনা। গত বছর সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত হন অড সিগনেচার ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট আহাসান তানভীর পিয়াল এবং মাইক্রোবাসের চালক। সাথে আহত হন ব্যান্ডের আরও তিন সদস্য। এরপর অনির্দিষ্টকালের বিরতিতে যায় ব্যান্ডটি। এক বছর পর আগস্টে ফেরার কথা থাকলেও আবারও পিছিয়ে গেল তাদের কনসার্ট।

দুঃখ পিছু ছাড়ছে না ‘অড সিগনেচার’ ব্যান্ডের

গত রোববার বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওন্ড ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী ও চিত্রনায়ক জসীমের পুত্র এ কে রাতুল। তিনি অড সিগনেচারেরআসন্ন কনসার্টে সাউন্ডের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর কারণে পিছিয়ে গেল কনসার্ট। স্থগিতের খবরটি ফেসবুকে জানিয়েছে ব্যান্ডটি।  

ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘গতকাল (রোববার) আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের ১ আগস্টের কামব্যাক শোতে সাউন্ডের দায়িত্বে থাকার কথা ছিল রাতুল ভাইয়ের এবং সেই শোতে রাতুল ভাই থাকবেন না, ব্যাপারটা মেনে নেওয়া এ মুহূর্তে আমাদের পক্ষে অসম্ভব। কিছুদিন আগে মাইলস্টোন ট্র্যাজেডি এবং গতকাল রাতুল ভাই। এই মৃত্যুগুলো আমাদের মানসিকভাবে ভোগাচ্ছে এবং আমরা চাই না আমাদের ফিরে আসার আনন্দটা এতগুলো শোকের মধ্য দিয়ে হোক। তাই আমরা আরও কিছুদিন সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে।’

সাময়িক স্থগিত

তবে ব্যান্ডটি জানিয়েছে, এটা সাময়িক স্থগিত। চলতি মাসেই কনসার্টটি আয়োজন করা হবে। ব্যান্ডটি লিখেছে, ‘১ তারিখের শো আমরা সাময়িকভাবে স্থগিত করছি। তবে আপনাদের কথা দিচ্ছি, শো হবে এবং তা আগস্ট মাসেই হবে। নিজেদের আরেকটু গুছিয়ে নিয়ে শিগগিরই আমরা পরবর্তী তারিখ জানিয়ে দেব।

‘অড সিগনেচার দ্য কামব্যাক’ শিরোনামের কনসার্টটি ১ আগস্ট রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে (কেআইবি) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল চিত্রনায়ক জসীমের মেজ ছেলে। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল পাঁচটার দিকে মারা যান তিনি। গতকাল সোমবার সকালে বনানী কবরস্থানে তার বাবা জসীমের কবরেই সমাহিত করা হয়েছে রাতুলকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share