Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

এআই ভিডিও : সাদিয়া আয়মান এর ক্ষোভ

এআই ভিডিও

এআই ভিডিও

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স – এআই ভিডিও এর কারণে নিরাপত্তাহীনতায় পড়ছেন শোবিজ তারকারা। এবার এ বিষয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান। এক ফেসবুক স্ট্যাটাস অভিনেত্রী এআই দিয়ে তৈরি করা ছবি-ভিডিও সম্পর্কে ভক্তদের ও যারা এসব কাজ করছেন তাদেরকেও সতর্ক করেছেন।

মঙ্গলবার দুপুরে সাদিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়।’

এআই ভিডিও
সাদিয়া আয়মান

সাদিয়া বলেন তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।

অভিনেত্রী আক্ষেপ করে বলেন, কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!

সাদিয়া লিখেছেন, আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব “এআই এডিটেড ছবি ও ভিডিও”-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!

সবশেষ অভিনেত্রীর অনুরোধ, আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ- যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।

এর আগে বেশ কয়েকজন তারকা অভিনেত্রী যেমন তাসনিয়া ফারিন, শবনম ফারিয়াকেও এডিট করা ছবি নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share