Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬

থ্রি ডোরস ডাউন-এর ভোকাল ব্র্যাড আর্নল্ড মারা গেছেন

থ্রি ডোরস ডাউন-এর ভোকাল
থ্রি ডোরস ডাউন-এর ভোকাল

থ্রি ডোরস ডাউন

আমেরিকান রক ব্যান্ড থ্রি ডোরস ডাউন-এর ভোকাল ব্র্যাড আর্নল্ড মারা গেছেন । ব্র্যাড আর্নল্ড ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর শনিবার ৭ ফেব্রুয়ারি চিরবিদায় নেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৭ বছর। আর্নল্ডের একজন প্রতিনিধি জানান, তিনি স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভ্যারাইটি অবলম্বনে।

থ্রি ডোরস ডাউন ব্যান্ডের মূল ড্রামার ও ভোকালিস্ট ছিলেন ব্র্যাড আর্নল্ড। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের এসকাটাওপা শহরে তিনি এই ব্যান্ডটি গঠন করেন। ২০০০ সালে প্রকাশিত ব্যান্ডের সুপারহিট গান ‘ক্রিপ্টোনাইট’–এর লেখক ও প্রযোজক ছিলেন আর্নল্ড। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি মাত্র ১৫ বছর বয়সে এই গানটির কথা লিখেছিলেন।

থ্রি ডোরস ডাউন-এর ভোকাল
ব্র্যাড আর্নল্ড

২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ব্র্যাড আর্নল্ড জানান, তাঁর শরীরে চতুর্থ ধাপের (স্টেজ–৪) কিডনি ক্যানসার শনাক্ত হয়েছে।

ওই ভিডিও বার্তায় তিনি বলেন, “হাই সবাই, আমি থ্রি ডোরস ডাউনের ব্র্যাড। আশা করি আজ আপনাদের দিনটা ভালো কাটছে। আজ আপনাদের জন্য একটু খারাপ খবর আছে। কয়েক সপ্তাহ আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এরপর হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে জানা যায়, আমার শরীরে ‘ক্লিয়ার সেল রেনাল সেল কারসিনোমা’ ধরা পড়েছে, যা ফুসফুসে ছড়িয়ে পড়েছে। এটি স্টেজ–৪, আর সেটা মোটেও ভালো খবর নয়।”

তিনি আরও বলেন, “তবে জানেন কী? আমরা একজন মহান ঈশ্বরে বিশ্বাস করি, যিনি সবকিছু জয় করতে পারেন। তাই আমার কোনো ভয় নেই। সত্যি বলতে আমি একদমই ভীত নই। কিন্তু এর ফলে আমাদের এ গ্রীষ্মের ট্যুর বাতিল করতে হচ্ছে। এ জন্য আমরা দুঃখিত। সুযোগ পেলেই আপনারা যেন আমাকে প্রার্থনায় স্মরণ করেন—এটাই চাই। আর মনে হয়, এখন আমার ‘ইটস নট মাই টাইম’ গানটা একটু শোনার সময় হয়েছে, তাই না?”

থ্রি ডোরস ডাউন-এর ভোকাল ব্র্যাড আর্নল্ড মারা যাওয়াতে রকব্যান্ডের শিল্পীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কৌতুক অভিনেতা রাজপাল যাদবের ছয় মাসের জেল  

রাজপাল যাদব বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের ছয় মাসের জেল দিয়েছেন দিল্লি হাইকোর্ট।রাজপালকে…
কৌতুক অভিনেতা রাজপাল যাদবের

বিএনপি ও জামায়াতের ইশতেহারে সংস্কৃতি ভাবনা- কে বেশি গণতান্ত্রিক?

ইশতেহারে শিল্প-সংস্কৃতি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ…
বিএনপি ও জামায়াতের ইশতেহারে সংস্কৃতি ভাবনা: কে বেশি গণতান্ত্রিক?

বিএনপি ও জামায়াতের ইশতেহারে শিল্প-সংস্কৃতি নিয়ে কি লেখা আছে?

বিএনপি ও জামায়াত আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে…
বিএনপি ও জামায়াতের ইশতেহারে শিল্প-সংস্কৃতি

ফিলিস্তিনী কিশোর নাশাশ-পা হারিয়ে বাদ্যযন্ত্রকেই করেছে সঙ্গী  

ফিলিস্তিনী কিশোর নাশাশ গাজার আল রাজি স্কুলে ইসরায়েলি বর্বরোচিত হামলায় ১২ বছর বয়সে বাবাকে হারায় ফিলিস্তিনি…
ফিলিস্তিনী কিশোর নাশাশ
0
Share