১৫টি বইভিত্তিক চলচ্চিত্র
২০২৬ সাল বইপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য খুবই চমকপ্রদ বছর। এ বছরে বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে এবং পাবে যেগুলো মূলত বই থেকে অনুপ্রাণিত। সিনেমা হল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম উভয় জায়গাতেই মুক্তি পেয়েছে এবং পাবে সিনেমাগুলো। এ বছর যেসব খ্যাতনামা সাহিত্যিকের কাজ চলচ্চিত্রে রূপান্তরিত হচ্ছে, তাদের মধ্যে রয়েছেন হোমারের মহাকাব্য, এমিলি ব্রন্টে, মার্গারেট অ্যাটউড, এনিড ব্লাইটন, আলবেয়ার কামু এবং ডন উইনসলোর মতো বিখ্যাত লেখকরা। চলুন জেনে নেয়া যাক ২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। টাইমআউট অবলম্বনে।
উদারিং হাইটস (Wuthering Heights)

এমিলি ব্রন্টির বিখ্যাত উপন্যাস ‘উথারিং হাইটস’ থেকে সিনেমা নির্মাণ করেছেন এমেরাল্ড ফেনেল। ‘উদারিং হাইটস’ রোমান্টিক যুগের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, কিন্তু এটি মোটেও প্রচলিত অর্থে কোমল বা আবেগঘন প্রেমের গল্প নয়। চলচ্চিত্রটিতে ফেনেল বইয়ের একটি পুনঃব্যাখ্যা দিয়েছেন; যার উদ্দেশ্য হলো “একজন কিশোরী মেয়ের প্রথমবারের মতো বইটি পড়ার অনুভূতিকে পুনর্নির্মাণ করা”।
মার্গো রবি এবং জ্যাকব এলর্ডি যথাক্রমে ক্যাথরিন আর্নশ এবং হিথক্লিফের ভূমিকায় অভিনয় করেছেন; এছাড়া পার্শ্ব চরিত্রে রয়েছেন হং চাও, শাহজাদ লতিফ, অ্যালিসন অলিভার, মার্টিন ক্লুনস এবং ইউয়ান মিচেল। বিশ্বজুড়ে ১৩ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি।
কোল্ড স্টোরেজ (Cold Storage)

ডেভিড কোয়েপ একসময় মাইকেল ক্রাইটনের জুরাসিক পার্ক উপন্যাসকে চলচ্চিত্রে রূপ দিয়েছিলেন, তবে এবার এই লেখক-পরিচালক নিজস্ব এক ক্রাইটন-ধাঁচের দানবীয় গল্প নিয়ে হাজির হয়েছেন, যা তার ২০১৯ সালের উপন্যাস অবলম্বনে নির্মিত।
গল্পটি শীতল যুদ্ধ যুগের এক বৈজ্ঞানিক ধারণাকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরে। একটি সামরিক স্থাপনার নিরাপত্তা ভেঙে যাওয়ার ফলে এক ধরনের পরজীবী ছত্রাক ছড়িয়ে পড়ে, যা একটি সেলফ-স্টোরেজ প্রতিষ্ঠানের কর্মীদের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়।
এই চলচ্চিত্রে অভিনয় করেছেন লিয়াম নিসন, ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত জো কিরি এবং সোজি বেকন-যারা এই ভয়ংকর জীব থেকে বাঁচার চেষ্টা করবেন। বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৩ই ফেব্রুয়ারি।
ক্রাইম ১০১ (Crime 101)

ডন উইন্সলোর ২০২০ সালের গল্পসংকলন ব্রোকেন: সিক্স শর্ট নোভেলস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে ক্রাইম ১০১। এটি একটি অপরাধ থ্রিলার, যেখানে একটি রত্ন চুরির কাহিনী এবং একজন পুলিশের অনুসন্ধান প্রধান উপজীব্য।
পরিচালক: বার্ট লেইটন (দ্য ইম্পোস্টার)। ক্রিস হেমসওয়ার্থ অভিনয় করেছেন রত্ন চোর উপলক্ষে, মার্ক রাফালো আছেন পুলিশ চরিত্রে।
সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১৩ ফেব্রুয়ারি ২০২৬।
লর্ড অব দ্য ফ্লাইস (বিবিসি) (Lord of the Flies (BBC)

লর্ড অফ দ্য ফ্লাইস হল উইলিয়াম গোল্ডিং এর ১৯৫৪ সালের একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত একটি টেলিভিশন ড্রামা সিরিজ। ১৯৫০-এর দশকের গোড়ার দিকে একটি বিমান দুর্ঘটনার পর, একদল কিশোর প্রশান্ত মহাসাগরের একটি গ্রীষ্মমন্ডলীয় দ্বীপে আটকা পড়ে। রালফ, বুদ্ধিমান ‘পিগি’-র সাহায্যে, বেঁচে থাকার এবং উদ্ধারের আশায় ছেলেদের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, কিন্তু জ্যাক একটি বিদ্রোহ শুরু করে এবং তাদের মধ্যে বাড়ে দ্বন্দ্ব ও দূরত্ব।
প্রজেক্ট হেইল মেরি (Project Hail Mary)

অ্যান্ডি উইয়ার-এর জনপ্রিয় উপন্যাস থেকে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। ২০২৬ সালের ৯ মার্চ লন্ডনে জাঁকজমক প্রিমিয়ারের করে ‘প্রজেক্ট হেইল মেরি’। এরপর ২০ মার্চ অ্যামাজন এমজিএম স্টুডিওস-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরপরই বিশ্বজুড়ে ১৪০ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করে ২০২৬ সালের ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে। এই সায়েন্স ফিকশন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং। গল্পে তিনি একজন সাধারণ বিজ্ঞান শিক্ষক, যিনি এক পর্যায়ে মানবজাতিকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেন। হঠাৎ করেই তিনি জড়িয়ে পড়েন এক মহাকাশ মিশনে, যেখানে পৃথিবীকে এক ভয়াবহ বিপর্যয় থেকে বাঁচানোই তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়।
দ্য ম্যাজিক ফারঅ্যাওয়ে ট্রি ( The Magic Faraway Tree)

এনিড ব্লাইটনের ১৯৪০-এর দশকের বইয়ের সিরিজটি একটি গাছের এক অদ্ভুত গল্প, যেখানে বাস করে নানা রকম উদ্ভট চরিত্র এবং সেই গাছে চড়ে বেড়ানো কিছু দুষ্টু ছেলেমেয়ে। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা বেন গ্রেগর এবং চিত্রনাট্য লিখেছেন সাইমন ফার্নাবি। যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ মার্চ।
দ্য স্ট্রেঞ্জার (The Stranger)

বিখ্যাত ফরাসি-আলজেরীয় দার্শনিক অ্যালবের কামু–এর লেখা একটি ক্লাসিক উপন্যাস দ্য স্ট্রেঞ্জার, যা ১৯৪২ সালে প্রকাশিত হয়। এটি অস্তিত্ববাদ ও অ্যাবসার্ডিজম দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে তার মধ্যে এই সিনেমাটি অন্যতম। সিনেমাটি নির্মাণ করছেন ফ্রাঁসোয়া ওজোন। যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১০ এপ্রিল।
দ্য ওডিসি (The Odyssey)

প্রাচীন লেখক হোমার মিলিত হচ্ছেন আধুনিক যুগের সর্বাধুনিক চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানের সঙ্গে। ২০২৬ সালের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র এটি। ম্যাট ডেমন ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ট্রোজান যুদ্ধে বহু বছর পর তাঁর স্ত্রী (অ্যান হ্যাথাওয়ে) ও পুত্রের (টম হল্যান্ড) কাছে ফিরে আসেন, কিন্তু বাড়ি ফেরাটাই সবচেয়ে কঠিন কাজ হয়ে উঠে তাঁর। এই মহাকাব্যের সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ১৭ জুলাই।
ভ্যারিটি (Verity)

ইট এন্ডস উইথ আস উপন্যাসের লেখিকা কোলিন হুভারের সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস ভ্যারিটি থেকে একইনামে চলচ্চিত্র তৈরি করছেন নির্মাতা মাইকেল শওয়াল্টার। সিনেমাটির অভিনেতারাও বেশ শক্তিশালী। এতে অভিনয় করছেন অ্যান হ্যাথওয়ে, ডাকোটা জনসন এবং জোশ হার্টনেট। এই কাস্টিংয়ের কারণে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ অক্টোবর।
হোয়েলফল (Whalefall)

একটি প্রশ্ন: আপনি কি এখনও তিমি চালক হবেন যদি আপনি তিমির পেতের ভেতরে থাকেন? এই পরিস্থিতিটাই ড্যানিয়েল ক্রাউসের ২০২৩ সালের সারভাইভাল নভেল-এ তুলে ধরা হয়েছে। অস্টিন অ্যাব্রামস (ওয়েপন্স) একজন স্কুবা ডাইভার, যাকে একটি ৮০ ফুট দীর্ঘ স্পার্ম হোয়েল গিলে খেয়েছে। তার অক্সিজেন শেষ হওয়ার আগে বের হতে তার এক ঘণ্টা সময় রয়েছে।
এমন সারভাইবালের গল্প নিয়েই সিনেমাটি। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৬ অক্টোবর।
রিমেইন (Remain)

নিকোলাস স্পার্কস এবং এম নাইট শ্যামালান হলিউডে ভিন্নধর্মী একটি যৌথ প্রজেক্ট নিয়ে আসছেন নিকোলাস স্পার্কস এবং এম নাইট শ্যামালান । রিমেইন শিরোনামের এই কাজটি একই উপন্যাস থেকে চলচ্চিত্রে রুপান্তর করা হচ্ছে। গল্পে দেখা যাবে এক শোকাহত স্থপতিকে, যার চরিত্রে অভিনয় করছেন জেক জিলেনহাল। কাজের সূত্রে তিনি কেপ কড–এ গিয়ে এক রহস্যময় নারীর সঙ্গে পরিচিত হন, যার ভূমিকায় আছেন ফিবি ডাইনভোর। এই সাক্ষাৎ তার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসে, যেখানে রোমান্সের সঙ্গে সুপারন্যাচারাল উপাদানের মিশেল থাকবে। ছবিটি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ২৩ অক্টোবর মুক্তি পেতে পারে।
এবেনেজার: এ ক্রিসমাস কারল (Ebenezer: A Christmas Carol)

অবশেষে, এ ক্রিসমাস কারল চলচ্চিত্র হচ্ছে! হলিউডে আসছে এবেনেজার: এ ক্রিসমাস কারল সিনেমা, যা এ ক্রিসমাস কারল এর নতুন রিমেক। এই ক্লাসিক উপন্যাসটি লিখেছেন চার্লস ডিকেন্স। এক কৃপণ ও কঠোর চরিত্র এবেনেজার স্ক্রুজ–এর পরিবর্তনের গল্প নিয়ে এই গল্প। চরিত্রটি ঐতিহাসিকভাবে নেতিবাচক হিসেবে পরিচিত, কিন্তু এখানে তাঁর পরিবর্তনের যাত্রাকে ফোকাস করা হবে। সিনেমায় এবেনেজার স্ক্রুজ চরিত্রে অভিনয় করছেন জনি ডেপ এবং পরিচালনা করছেন টি ওয়েস্ট। নতুন সংস্করণে হরর ও ডার্ক টোন যোগ করা হয়েছে। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ১৩ নভেম্বর।
দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং ( The Hunger Games: Sunrise On The Reaping)

হলিউডে আসছে দ্য হাংগার গেমস: সানরাইজ অন দ্য রিপিং, যা সুজান কলিন্স-এর দ্য হাংগার গেমস: সানরাইজ অন দ্য রিপিং (২০২৫ প্রিক্যুয়েল উপন্যাস)–এর উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। এটি মূল ট্রিলজির চরিত্র হেইমিচ আবরনাথির বেড়ে উঠা দিনগুলোর গল্প তুলে ধরে, যিনি মূল সিরিজে ক্যাটনিসের মেন্টর ছিলেন। হেইমিচের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাদা। সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০ নভেম্বর এবং মূল ট্রিলজি ও প্রিক্যুয়েল দ্য ব্যালাড অফ সঙ্গবার্ডস অ্যান্ড স্নেকস–এর সঙ্গে সংযোগ স্থাপন করবে।
চলচ্চিত্রটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০ নভেম্বর।
দ্য ম্যাজিশিয়ানের নেফিউ (The Magician’s Nephew)

নেটফ্লিক্স এবং পরিচালক গ্রেটা জারউইগ নিয়ে আসছেন দ্য ম্যাজিসিয়ান’স নেফিউ, যা সি. এস. লুইস-এর দ্য ম্যাজিসিয়ান’স নেফিউ (১৯৫৫ সালের উপন্যাস)–এর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। এটি দ্য ক্রনিকলস অব নার্নিয়া–এর প্রিক্যুয়েল হিসেবে নর্নিয়ার সৃষ্টি এবং মূল গল্পের প্রাথমিক ইতিহাস তুলে ধরবে। উপন্যাসে কিছু ইংলিশ শিশু এবং মহৎ বড় বিড়াল আসলান–এর গল্প দেখানো হবে। এটি নতুন সাত-ছবির ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজির সূচনা হিসেবে কাজ করবে। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৬ নভেম্বর।
ডিউন: পার্ট থ্রি (Dune: Part Three)

ফ্র্যাঙ্ক হারবার্টের তৃতীয় ডুন উপন্যাস, ‘ডুন: মেসায়া’-তে পল অ্যাট্রিডিসের উত্থান ও পতনের কাহিনী বর্ণিত হয়েছে। শোনা যায়, এই কাহিনী এবং আরাকিস ও গ্যালাক্সি জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটানো পবিত্র যুদ্ধটিই ডেনিস ভিলেনিউভের এই ট্রিলজির শেষ চলচ্চিত্রটির মূল ভিত্তি। কিন্তু চলচ্চিত্রটির শিরোনাম থেকে কী অর্থ বের করা উচিত? তৃতীয় পর্বটি কি হারবার্টের ‘চিলড্রেন অফ ডুন’ (১৯৭৬)-এর কাহিনীও তুলে ধরবে? যাই হোক না কেন চলচ্চিত্রটি ইতোমধ্যে বেশ আলোড়ন তৈরি করেছে। এতে অভিনয় করেছেন আলোচিত অভিনেতা মার্টি সুপ্রিম। বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।
২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে তা বইপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য এক অনন্য বছর হিসেবে পরিগণিত হতে যাচ্ছে।


