Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

৭ দিন নিজের নাটক মুক্তি স্থগিতের অনুরোধ অভিনেতা আরশের

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর প্রাণহানি ও হতাহতের ঘটনায় শোকাহত পুরো দেশ। অন্যান্যদের পাশাপাশি এমন মর্মান্তিক ঘটনায় শোকবার্তা জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সেই দলে ভিন্নভাবে যোগ দিলেন অভিনেতা আরশ খান।   

সন্তানহারা পরিবার ও গণমানুষের আবেগকে গুরুত্ব দিয়ে চলতি সপ্তাহে আরশ অভিনীত কোনো নাটক প্রচার না করার জন্য সংশ্লিষ্ট প্রযোজক, নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন ছোট পর্দার এই অভিনেতা।

এক ফেসবুক পোস্টে আরশ লিখেন, ‘সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমতাবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সব নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’

এদিকে মাইলস্টোনের ঘটনায় সন্তানহারা পরিবার ও বাচ্চাদের আগুনে ঝলসানো ছবি দেখে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরিমনি।    

এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত শতাধিকেরও বেশি। রাষ্ট্রীয়ভাবে মঙ্গলবার (২২ জুলাই) পালিত হচ্ছে শোক দিবস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share