Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১, ২০২৬

৩৫ দিন ধরে শাহরুখের বাড়ির সামনে এক ভক্ত! 

শাহরুখ খান ও শেখ মোহাম্মদ আনসারি (বাম থেকে) । ছবি: গুগল

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্য তার ভক্তদের উন্মাদনার খবর তো পুরনো। নতুন খবর হলো- এবার এক ভক্ত ভেঙে ফেলেছে অতীতের সব রেকর্ড! তিনি টানা ৩৫ দিন ধরে অবস্থান নিয়েছেন শাহরুখের বাসভবন মান্নাতের সামনে।

শাহরুখ খানের এই ভক্তের নাম শেখ মোহাম্মদ আনসারি। তিনি ঝাড়খন্ড থেকে মুম্বাই এসেছেন শুধুমাত্র বলিউড বাদশাকে একবার দেখার আশায়। মুম্বাই আসায় বন্ধ আছে তার ব্যবসা। কিন্তু তাতেও কোনো সমস্যা নেই তার। তিনি অটল শাহরুখকে এক ঝলক দেখার আশায়। মান্নাতের সামনে পৌঁছে সেই প্রতিজ্ঞাতেই আর নড়ছেন না তিনি।

বলিউড বাদশাহ’র জন্য আনসারির এই উন্মাদনার খবর এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে এই ভক্তকে বলতে শোনা গেছে, ‘শাহরুখ খান আমার প্রিয় নায়ক। আমি ওনার সবথেকে বড় ভক্ত। ওনার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা। শাহরুখের সঙ্গে দেখা করা আমার জীবনের একটা জেদ। ৩৫ দিন ধরে আমার ব্যবসা বন্ধ।ওনার সঙ্গে দেখা করেই আমি চলে যাব। এটাই এখন আমার জেদ হয়ে দাঁড়িয়েছে।’

নেটিজেনরাও ভাইরাল ভিডিওটি দেখার পর থেকে অধীর আগ্রহে বসে আছেন। সবার এখন একটাই প্রশ্ন, শাহরুখ খান কি এখন তার ভক্তের ইচ্ছা পূরণ করবেন? নাকি আনসারির মনের আশা থেকে যাবে অসম্পূর্ণই!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ দেশের প্রেক্ষাগৃহে চলছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত…
বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার বন্ধ চান হলিউডের অসংখ্য তারকা

ICE ডিটেনশন সেন্টার হলিউডের অসংখ্য অভিনেতা, শিল্পী, চলচ্চিত্র নির্মাতাসহ চিকিৎসক, বিভিন্ন সংস্থা এবং নীতি…
টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার

চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

১৫ টি ভ্রমণ স্থান কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানুষের আগ্রহ-উদ্দীপনা সম্ভবত মানবজাতির শুরু থেকেই। বলা যায়, ঘুরতে…
চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান
0
Share