Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

 ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘রিকশাগার্ল’

দেশের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘ অপেক্ষার পালা শেষ হলো। দেশ-বিদেশের  চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত হওয়া অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ চলচ্চিত্র এবার মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা।    

গত ১২ জানুয়ারি ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের নতুন ট্রেইলার প্রকাশিত হয়। আগামী ২৪ জানুয়ারি থেকে দেশের সিনেমা হলগুলোতে দর্শকরা ‘রিকশা গার্ল’ উপভোগ করতে পারবেন। সিনেমাটির  ডিজিটাল পার্টনার হিসেবে আছে বঙ্গ।

অমিতাভ রেজা চৌধুরি | ছবি: ফেসবুক

অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করে সে কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় তার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাঈমা উপায়ন্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায় নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে!

এই ছবিতে রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। চলচ্চিত্রটিতে আরো রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকেই। নাইমার মায়ের চরিত্রে দেখা যায় মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।

আমেরিকা ও বাংলাদেশের প্রথম যৌথ প্রযোজনার এই পূর্ণদৈর্ঘ্য ছবির ট্রেইলার প্রকাশের পরই অনলাইনে ও সিনেমা পাড়ায় ব্যাপক আগ্রহ তৈরি হয়। সিনেমাটির নির্বাহী প্রযোজক মোঃ আসাদ্দুজামান বলেন, ‘ট্রেইলার ও পোস্টার আপলোড করার পর পরই ছবিটি নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়াতে। চলচ্চিত্রটি দর্শকদের মনে কতটা দাগ কাটবে তা জানা যাবে মুক্তির পরেই!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share