Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

২১ বছর আগের গানে আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চু | ছবি: ফেসবুক

প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর সুর করা ২১ বছর আগের একটি গান প্রকাশিত হয়েছে। 

কণ্ঠশিল্পী এস আই সুমনের কণ্ঠে শোনা যাচ্ছে গানটি। সম্প্রতি তার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ‘স্বপ্নে দেখা অচিনপুরে’ শিরোনামের গানটি প্রকাশ করা হয়। গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিম বঙ্গের রাজর্ষি মিত্র।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘এই গানটি ২০০৩ সালে বাচ্চু ভাই সুর করেন। সে সময় এটির সংগীত পরিচালনা করেন বাপ্পা মজুমদার ভাই। তখন আমি পুরো একটি অ্যালবাম করার পরিকল্পনা করি। এর মধ্যে আবার আমি এনটিভিতে যোগ দিই।
পরে অফিশিয়াল ব্যস্ততার কারণে আর গানগুলো প্রকাশ করা সম্ভব হয়নি। গানটি ২০০৪ সালে এনটিভিতে প্রচারিত হয়। এখন আবার নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশ করেছি।’

এস আই সুমন পারিবারিক সম্পর্কে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁর নাতি। 
এস আই সুমনের নিজেরও ৪টি অ্যালবাম এবং ৫টি সিঙ্গেল রয়েছে। নিয়মিতভাবে তিনি সঙ্গীতের চর্চায় আছেন। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

মিম মানতাশার স্নিগ্ধ ছবি

মিম মানতাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী থাকাকালীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়…
মিম মানতাশার স্নিগ্ধ ছবি

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি

রাশমিকা ও বিজয় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

জহির রায়হানকে ববিতা একুশে পদক উৎসর্গ করলেন  

ববিতার একুশে পদকপ্রাপ্তি আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ…
জহির রায়হানকে ববিতা একুশে পদক
0
Share