Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

২০১৫ সালেই গোপনে বিয়ে করেছিলেন দীপ-বীর?

‘কফি উইথ করণ’ শোতে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং । ছবি: সংগৃহীত

ছয় বছর চুটিয়ে প্রেমের পর ২০১৮ সালে বিয়ের পিড়িতে বসেন দীপিকা পাড়ুকোন – রণবীর সিং জুটি।

এবার ভারতের অন্যতম আলোচিত ‘কফি উইথ করণ’ শোটিতে প্রথমবারের মতো আসছেন এই জুটি। সম্প্রতি প্রকাশিত হল ‘কফি উইথ করণ’য়ের নতুন এপিসোডের প্রোমো।

এর আগেও দেখা গেছে, এই শো কোন কোন তারকার অজানা গল্পের খোলা ঝাঁপিতে পরিণত হয়। এবারও এর ব্যতিক্রম ঘটেনি।

সেখানে রণবীর সিং স্বীকার করেন, তিন বছর আগে ২০১৫ সালে গোপনে বাগদান সেরেছেন তারা। ‘তোমরা গোপনে বাগ্‌দান সেরেছ?’- উপস্থাপক করণ জোহরের এমন প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘আমরা ২০১৫ সালে গোপনে বাগদান সেরে নিয়েছিলাম। কেউ যাতে ওর জীবনে আর না আসে, সেটাই সম্পূর্ণ নিশ্চিত করতে চেয়েছিলাম আমি।’

পাশ থেকে দীপিকা রসিকতার সুরে বলেন, ‘অগ্রিম বুকিং’।

ব্যাস.. এতেই শুরু হয়ে গেছে তোলপাড়। বলিউডের জনপ্রিয় জুটির এই কথা, এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share