Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

১৩ বছরের বড় মডেলের সাথে ডেটিংয়ে ইয়ামাল

স্পেন জাতীয় দল ও বার্সেলোনা ক্লাব তারকা লামিনে ইয়ামাল তার চেয়ে ১৩ বছরের বড় এক মডেলের প্রেমে মজেছেন। সেই মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমান ক্রুর নাম ফাতি ভাজকেজ। তিনিও একজন স্প্যানিশ। স্প্যানিশ দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ বলছে, ইয়ামাল তার প্রেমিকার সাথে এখন ইতালিতে আছেন।  

সেখানে একটি রিসোর্টের সুইমিংপুলের পাশে বিশ্রামরত একটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন ইয়ামাল। স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমানকর্মী ফাতি ভাজকেজও একটি ছবি প্রকাশ করেন ইনস্টাগ্রামে. একই জায়গা, একই সুইমিংপুল। এতেই শুরু হয় আলোচনা।

মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ইয়ামাল ও ৩০ বছর বয়সী ফাতি ভাজকেজ একই রিসোর্টে সময় কাটিয়েছেন এবং দুজন প্রেমের সম্পর্কে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দুজনের বয়সের ব্যবধান ১৩ বছর হলেও ভালোবাসা জমে ক্ষীর। আরেক স্প্যানিশ সাময়িকী লেকচারাস একটি ছবি প্রকাশ করেছে, যেখানে ইয়ামাল ও ফাতিকে একসঙ্গে স্পিডবোটে দেখা গেছে। ইয়ামাল চালাচ্ছেন, আর পেছনে বসে তাকে জড়িয়ে ধরে আছেন ফাতি। এতে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন ইনফ্লুয়েন্সার জাভি দে ওইয়োস। তিনি দাবি করেছেন, ইয়ামাল ও ফাতির মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। তিনি নিজেও ওই রিসোর্টে ছিলেন এবং জানিয়েছেন, ইয়ামালের সঙ্গে বার্সেলোনার আরও কয়েকজন সতীর্থও সেখানে ছিলেন।

তবে প্রেমের গুঞ্জন ছড়ানোর পর থেকেই নানা হুমকির মুখে পড়েছেন ফাতি। এ নিয়ে ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে কিছু মানুষ এমন অন্ধভাবে ঘৃণা করে যে, তারা এমন একজন মানুষের মৃত্যুকামনা করে যাকে তারা চিনেই না।

আমি তাদের আরোগ্য কামনা করি, যেন তারা আর কাউকে ধ্বংস করতে না চায়।’

পেশায় এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনডেন্ট ফাতি ভাজকেজ একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারও। ইউটিউবে তার অনুসারী ১০ লাখের বেশি, ইনস্টাগ্রামে প্রায় ৪ লাখ ও টিকটকে ৩ লাখ ২০ হাজারেরও বেশি অনুসারী রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share