Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘হেরা ফেরি ৩’ এবং ‘ওয়েলকাম ৩’ বাঁচাতে অক্ষয়ের অভিনব ব্যবস্থা

অক্ষয় কুমার

‘হেরা ফেরি’ ও ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজি বাঁচাতে নিজের পারিশ্রমিকের বলি দিলেন অক্ষয় কুমার। ছবি দুইটির প্রযোজকের আর্থিক অবস্থা চিন্তা করে তার সাথে মুনাফা-ভাগের চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেতা।

বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, ছবি দুইটির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বাজে আর্থিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন অক্ষয় । চিত্রনাট্যের কারণে ছবি দুইটির ভালো ব্যবসা করার সম্ভাবনার কথাও ভাল করে জানা এ নায়কের। আর তাই নিজের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে বাঁচাতে ছবি দুইটির জন্য  পারিশ্রমিকের বদলে প্রযোজকের সাথে মুনাফা-ভাগের চুক্তি স্বাক্ষর করেছেন অক্ষয়।

শুধু কী তাই? কিছুদিন আগে গণমাধ্যমে খবর অনুযায়ী বকেয়া পাওনার কারণে ‘ওয়েলকাম ৩’ সিনেমার শুটিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে  দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ি নামক একটি সংস্থা। তাই এরকম অপ্রত্যাশিত ঘটনা যাতে আবার না ঘটতে পারে, তাই  জিও সিনেমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে ছবিটির সাথে যুক্তও করেছেন খিলাড়ি কুমার। এর ফলে টাকার কারণে ছবিও বন্ধ হবে না এবং নিজের মুনাফাও নিশ্চিত পেয়ে যাবেন অক্ষয়।

এ আচরণে বরাবরই খুশি হয়েছেন ফিরোজ। তাই অক্ষয়ের জন্য ৯ কোটি ভারতীয় রুপির দুইটি চেকও পাঠিয়ে দিয়েছেন তিনি।

সেপ্টেম্বরের ৯ তারিখে  জন্মদিন উপলক্ষে ‘ওয়েলকাম ৩’ছবিটির পোস্টার এবং প্রোমো শেয়ার করেন খোদ অক্ষয় কুমার। তবে সিনেমাটির নতুন কিস্তিতে পূর্বের পরিচালক আনিস বাজমি এবং নানা পাটেকর ও অনিল কাপুরের অনুপস্থিতিতে বরাবরই হইচই পড়ে যায় নেটপাড়ায়। অক্টোবর থেকে শুট শুরু হওয়া সিনেমাটিতে সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, সুনীল শেট্টি, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানির মত  তারকাদের দেখতে পাবে দর্শক । ২০২৪ সালের বডদিনে মুক্তির কথা রয়েছে ছবিটির। 

অন্যদিকে ফারহাদ সামজি পরিচালিত  ‘হেরা ফেরি ৩’ ছবির শুটিং ২০২৪ সাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও সুনীল শেট্টি , পরেশ রাওয়াল ও সঞ্জয় দত্তের  মত তারকাদের দেখতে পাবে দর্শক।  

তবে প্রিয় তারকাকে রাজু( হেরা ফেরি ৩) ও রাজিব (ওয়েলকাম ৩) হয়ে বড় পর্দায় ফিরে আসতে দেখে বরাবরই উচ্ছ্বসিত অক্ষয় ভক্তরা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন

অর্চিতা স্পর্শিয়া ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য…
স্পর্শিয়ার স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের

শাহ আবদুল করিম সারাজীবনে মাত্র আট দিন স্কুলে গিয়েছিলেন

শাহ আবদুল করিম আজ ১৫ ফেব্রুয়ারি বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মদিন। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার…
শাহ আবদুল করিম সারাজীবনে

হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকার পরিচয় কি?

হার্দিক পান্ডিয়া ভারত ও শ্রীলংকায় চলছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। তারই ধারাবাহিকতায় নানা চরাই-উতরাই পেরিয়ে আজ…
হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকার
0
Share