Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

হৃদরোগে স্বামী হারালেন ঊষা উত্থুপ

৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় ‘ডিস্কো কুইন’ খ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

গায়িকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের জানিয়েছে, ৮ জুলাই সোমবার সকালে আচমকাই অস্বস্তি বোধ করেন ঊষা উত্থুপের স্বামী চাকো উত্থুপ। তড়িঘড়ি তাকে বালিগঞ্জ সংলগ্ন এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিল্পীর স্বামীর।  

৯ জুলাই কেওড়াতলা মহাশ্মশানে জানি চাকো উত্থুপের শেষকৃত্য সম্পন্ন হবে। ততক্ষণ পিস ওয়ার্ল্ডে মরদেহ থাকবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, কলকাতা শহরে প্রথম আলাপ হয়েছিল ঊষা উত্থুপ এবং জানি চাকো উত্থুপের। গায়িকার প্রথম স্বামীর নাম ছিল রামুর সাথে বিচ্ছেদের পর চাকো উত্থুপের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পদ্ম ভূষণ প্রাপ্ত গায়িকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share