Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হৃদরোগে চলে গেলেন বর্ষীয়ান কোরীয় অভিনেত্রী

অভিনেত্রী কিম সো-মি | ছবি: ভ্যারাইটি

২৫ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান দক্ষিণ কোরীয় অভিনেত্রী কিম সো-মি। মৃত্যুকালে তার বয়স হয়েছল ৭৫ বছর।

দক্ষিণ কোরিয়ান পুলিশের বরাতে দ্য কোরিয়া টাইমসের জানিয়েছে, কিম সো-মিকে বাড়িতে অচেতন অবস্থায় দেখতে পান তার ছেলে। পরে ভোর চারটার দিকে সিউল সেন্ট মেরি’স হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন অভিনেত্রীকে। এ অবস্থায় মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

১৯৭১ সালে এমবিসি টেলিভিশনে অভিনয় ক্যারিয়ার শুরু করেন কিম সো-মি। ১৯৮০ থেকে ২০০২ সাল পর্যন্ত প্রায় ২০ বছর ধরে চলমান জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘কান্ট্রি ডায়েরিজ’-এ অভিনয় করেছেন তিনি। মাত্র তিরিশ বছর বয়সেই সিরিজে গ্রাম্য মায়ের চরিত্রে অসাধারণ অভিনয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী কিম সো-মি। ১৯৮৬ সালে এমবিসি ড্রামা অ্যাওয়ার্ড গ্র্যান্ড প্রাইজ পান তিনি। সবশেষ ২০২৩ সালে কমেডি ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘ম্যারিং দ্য মাফিয়া: রিটার্নস’ সিনেমায় দেখা গিয়েছিল কিম সো-মিকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী
0
Share