Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

হাসপাতালে সালমান মুক্তাদির!

সালমান মুক্তাদির | ছবি: ফেসবুক

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন দেশের দর্শকপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

১ জুলাই নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেন সালমান। ছবিতে দেখা যাচ্ছে হাতে ক্যানোলা লাগানো হয়েছে তার। আর সালমানের নাক, মাথা ও কপালে লাগানো হয়েছে ইলেকট্রিক মেশিনের তার ও সাদা মেডিক্যাল স্কচটেপ।

ছবির ক্যাপশনে সালমান লিখেছেন, ‘দারুণ দেখাচ্ছে। আমার আউটফিটকে রেট করুন।’

সালমান মুক্তাদির | ছবি: ফেসবুক

জানা গেছে, রাতে ঘুম হয় না সালমানের। শারীরিক বিভিন্ন জটিলতা ও দুশ্চিন্তার চিকিৎসা নিতেই হাসপাতালে গিয়েছেন তিনি।

সালমানের পোস্টে একে একে কমেন্ট করছেন তার ভক্ত ও অনুরাগীরা। কোনও কোনও মন্তব্যকারী মনে করছেন হাসপাতালে স্লিপ টেস্ট দিচ্ছেন তিনি। অনেকে আবার মনে করছেন হাসপাতালে চিকিৎসার জন্য নয়, কোনও ব্র্যান্ডের প্রমোশনের জন্য গিয়েছেন তিনি।

সত্য কি তা কেবল বলতে পারবেন সালমান নিজেই। তবে এই কনটেন্ট ক্রিয়েটরের ভক্তরা চান তিনি যদি আসলেই অসুস্থ হয়ে থাকেন, দ্রুত যেন সুস্থ হয়ে যান তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ এপ্রিল ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। এরপর থেকে ক্যামেরার সামনে যখনই এই দম্পতিকে দেখা গেছে, সুখী সম্পতি হিসেবেই মনে হয়েছে তাদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share