Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

হাসপাতালে ভর্তি হতে পারেন মাধবী মুখোপাধ্যায়

মাধবী মুখোপাধ্যায় । ছবি: সংগৃহীত

সর্দি, কাশি ও জ্বর নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। কমেছে রক্তচাপও। কলকাতার লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে আছেন তিনি, তবে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানিয়েছেন তার পরিবার।

হিন্দুস্থান টাইমসের খবরে, দক্ষিণ কলকাতায় মৃণাল সেনের ১০০তম জন্মদিনের অনুষ্ঠানে স্মরণসভায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। এই অসুস্থতার জন্য একটি ছবির শুটিংও বাতিল করেছেন মাধবী। গত বছরেও চর্মরোগ সেলুলাইটিসের কারণে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ)-য়ে রাখা হয়েছিল মাধবী মুখোপাধ্যায়কে।

উল্লেখ্য, নির্মাতা লীলা দেবীর হাত ধরে সিনেমায় পদার্পণ মাধবী মুখোপাধ্যায়ের। দীর্ঘ অভিনয় জীবনে বহু ছবিতে কাজ করেছেন তিনি। তবে বিশ্ব তাকে চিনেছেন সত্যজিৎ-এর ‘চারুলতা’ হিসেবেই। এছাড়াও ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’র মতো অসংখ্য কালজয়ী সিনেমা দিয়ে হয়ে উঠেছেন কিংবদন্তি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share