Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা থেকে এবার নাটক

নব্বই দশকের অন্যতম হিট ছবি ‘হঠাৎ বৃষ্টি’ থেকে অনুপ্রাণিত হয়ে এবার নির্মিত হলো নাটক ‘হঠাৎ ভালোবাসা’।

‘হঠাৎ ভালোবাসা’ নাটকের নির্মাতা ইমরাউল রাফাত জানিয়েছেন, ‘সফট রোম্যান্টিক ধাঁচের নাটক এটি। অনেক গল্পে কাজ করা হয়। কিন্তু এই গল্পটি আমার একটু বেশি প্রিয়। একটি থাই মুভি এবং ‘হঠাৎ বৃষ্টি’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে ‘হঠাৎ ভালোবাসা’ নির্মাণ করেছি। যারা কাজটি দেখবেন অন্যরকম ফিল পাবেন।’

পরিচালক আরও বলেন, ‘শুটিং করেছিলাম কয়েকমাস আগে। জুলাইতে মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা বিরাজ করায় পেছানো হয়। এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এ কারণে নাটকটি দ্রুতই মুক্তি দেয়া হচ্ছে।’

এমডি কামরুজ্জামানের প্রযোজনায় ৫ সেপ্টেম্বর কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। ইতোমধ্যে ট্রেলার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে, প্রেম-বিরহের মিশ্রণে জোভান-তটিনীকে।

উল্লেখ্য, নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় ‘হঠাৎ ভালোবাসা’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের ব্যস্ততম দুই অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইরা তটিনী। আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহবাজ সানী প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন

তানিয়া বৃষ্টির সুস্থতায় দোয়া চেয়েছেন সহশিল্পীরা ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া…
তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে…
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের
0
Share