Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

হঠাৎ বিদ্যা বালানের কণ্ঠে বাংলায় গালি!

অভিনেত্রী বিদ্যা বালান | ছবি: ফেসবুক

অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ভুলভুলাইয়ার তৃতীয় কিস্তির টিজার। সেখানে এক ঝলকেই বাংলা গা’লি ব্যবহার করে দর্শকদের অবাক করেছেন মঞ্জুলিকা চরিত্রে থাকা বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

২৭ সেপ্টেম্বর, শুক্রবার প্রকাশ্যে এসেছে ‘ভুল ভুলাইয়া থ্রি’-র ট্রেলার। ১ মিনিট ৪৭ সেকেন্ডের সেই ট্রেলারে খুব নিখুঁতভাবে ছবি হরর ও কমেডিকে একসঙ্গে ধরেছে। সেখানে দেখা গেল বিদ্যা বালানের ঝলক। দেখা যাচ্ছে, নিজের অন্ধকূপ ভেঙে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছেন ক্ষিপ্ত মঞ্জুলিকা। আর মঞ্জুলিকা তাতে সফলও হচ্ছেন। কারণ আর একটি দৃশ্যে রুহ বাবার মুখোমুখি হতে দেখা গেছে তাকে।

এসময় মঞ্জুলিকার চরিত্রে থাকা বিদ্যা বালানের গালিগালাজ শোনা যায়। তার মুখে শোনা গেল ‘শাকচুন্নি’! এরপরই শোনা যেতে থাকে কার্তিক আরিয়ানের গলা। উনি বলে ওঠেন, ‘কী ভাবছেন গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয়েই যায় খোলা জন্য।’ অর্থাৎ আবার ‘ভুল ভুলাইয়া থ্রি’ এর দরজা খুলবে। আর মঞ্জুলিকা তার খেল দেখাবে। সঙ্গে প্রথম ঝলকে ধরা পড়ল কার্তিক এবং তৃপ্তির হালকা রোমান্সের দৃশ্য। বাদ গেল না বিদ্যার ভৌতিক চাউনি এবং হাসি।

তবে শোনা যাচ্ছে, মাধুরী দীক্ষিতও থাকবেন এই ছবিতে। তবে ক্যামিও চরিত্রে। কিন্তু সেটার কোনও প্রমাণ টিজারে মিলল না। হয়ত সেই চমক সোজাসুজি হলেই পাওয়া যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘ভুল ভুলাইয়া’। যেখানেও অনবদ্য অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সঙ্গে ছিলেন অক্ষয় কুমার। মাঝে হয়েছে ভুল ভুলাইয়া-টু। এবার আসন্ন দীপাবলিতে আসছে ‘ভুল ভুলাইয়া থ্রি’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share