Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

স্বস্তিকা-শরিফুলের সঙ্গী এবার ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, শরীফুল রাজ ও স্বস্তিকা মুখার্জি (বাম থেকে) | ছবি: ফেসবুক

ডার্ক থ্রিলার ধাঁচের নির্মাতা হিমু আকরামের প্রথম সিনেমা ‘আলতাবানু জোছনা দেখেনি’ নিয়ে এবার সামনে এলো নতুন তথ্য। ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও দেশের তারকা শরীফুল রাজের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন আশনা হাবিব ভাবনা।

খবরটি নিশ্চিত করে গণমাধ্যমকে ভাবনা জানিয়েছেন, ‘দুই মাস ধরে ছবিটিতে কাজের ব্যাপারে পরিচালকের সঙ্গে আমার কথাবার্তা চলছিল। ছবির গল্প, আমার চরিত্র—দুটিই ভালো লেগেছে। অবশেষে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিই, ছবিটিতে কাজ করব। এরপর চুক্তিবদ্ধ হয়েছি। তা ছাড়া এই ছবিতে প্রথম রাজ ও ভারতের স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ হবে। দুজনই আমার পছন্দের শিল্পী।’

অভিনেত্রী আরও যোগ করেন, আমি সাধারণত যে ধরনের গল্প, চরিত্র পছন্দ করি, সেই ছাপ এখানে আছে। আমি সব সময় পূর্বের করা ছবির গল্প, চরিত্রে থকে নতুন ছবির বেলায় ভিন্নতা খুঁজি। এই ছবিতে সেটি আমি পেয়েছি।

সিনেমায় জুলেখা চরিত্রে অভিনয় করবেন ভাবনা। অন্যদিকে শরীফুল রাজ একাই এ সিনেমায় অভিনয় করবেন তিনটি চরিত্রে। চরিত্র তিনটির নাম প্রেমচাঁদ, সুজন মিয়া ও মুইনুল হোসেন। এটা আসলে এক মানুষের তিনটি রূপ। একটার সঙ্গে আরেকটার কোনও মিল নেই।

উলেখ্য, সেপ্টেম্বরেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা। এতে আরো অভিনয় করবেন মামুনুর রশীদ, আরফান মৃধা শিবলু, ইলোরা গহর, মুকিত জাকারিয়া প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share