Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

স্পাই ইউনিভার্সে যুক্ত হচ্ছেন আলিয়া ভাট

আলিয়া ভাট । ছবি: ফেসবুক

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে যুক্ত হতে যাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থাটির সিইও অক্ষয় উইধানি।

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সাফল্যের পর স্পাই ইউনিভার্স নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছিলেন যশরাজ ফিল্মস। ‘পাঠান’-এর সঙ্গে যেমন ‘টাইগার’ ও ‘ওয়ার’ ছবির আলাদা বড় স্টোরিলাইন দিয়ে এগিয়ে যাচ্ছে ইউনিভার্স, তেমনভাবেই আলিয়াকে নিয়ে নারী স্পাইদের আরেক স্টোরিলাইনও যুক্ত হতে পারে বলে শুরু হয়েছিল গুঞ্জন। যদিও অফিশিয়াল কোনো বক্তব্য না আসায় বিষয়টি নিশ্চিত ছিল না।

সেই গুঞ্জনে ইতি টেনে ৫ মার্চ আলিয়ার স্পাই ইউনিভার্সে সংযুক্তির খবরটি নিশ্চিত করলেন অক্ষয়। প্রসঙ্গক্রমে একটি প্রোগ্রামে তিনি জানান, আলিয়া ভাট একটি স্পাই ইউনিভার্সের চলচ্চিত্রের যুক্ত হতে প্রস্তুত। সিনেমাটির প্রোডাকশনের শিডিউল এবছর পরে জানানো হবে।

তবে আলিয়ার নতুন এই সিনেমার শিরোনাম হতে যাচ্ছে কি? কিংবা কোন অভিনেতা অভিনয় করবেন আলিয়ার বিপরীতে? এই বিষয়গুলো নিয়ে এখনো কিছু জানা যায়নি। সঠিক সময়ে সঠিক তথ্য দর্শকদের জানিয়ে দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অক্ষয়।

প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স শুরু হয়েছিল অভিনেতা সালমান খানের ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর একে একে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং হৃতিক রোশন ও টাইগার শ্রফের ‘ওয়ার’। পরবর্তীতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে নিয়ে মুক্তি পায় ‘পাঠান’। সবগুলো সিনেমাই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। যদিও এই ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার 3’ দর্শকদের মনে খুব একটা ছাপ ফেলতে পারেনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভ বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময়…
বলিউডে আরিফিন শুভর নতুন

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share