Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

স্ক্রিনশট ফাঁসে নিজের অবস্থান জানালেন ফজলুর রহমান

ফজলুর রহমান বাবু | ছবি: গুগল

‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট নিয়ে উত্তাল দেশের মিডিয়াপাড়া। গ্রুপ চ্যাটগুলো প্রকাশ্যে আসার পর বিপাকে পড়েছেন বেশ কয়েকজন তারকা। এমনই একজন হলেন অভিনেতা অভিনেতা ফজলুর রহমান বাবু।

ফজলুর রহমান বাবু | ছবি: গুগল

মূলত ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশটগুলো নিয়ে সমালোচনার মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন গ্রুপে থাকা ১৬০ সদস্য। এই সদস্য তালিকাতেই আছে ফজলুর রহমান বাবুর নামও। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। গ্রুপটিতে নাকি কখনো প্রবেশও করেননি এ অভিনেতা।

ফজলুর রহমান বাবুর স্ট্যাটাসের স্ক্রিন শট | ছবি: ফেসবুক

৩ সেপ্টেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্টে বাবু লিখেছেন, ‘হোয়াটসঅ্যাপে আলো আসবেই গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে আমার কিছু কথা, একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নম্বর থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি, যতজন খুশি অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে সেখান থেকে চাইলেও কেউ বের হতে পারে না। যদি অ্যাডমিন তাকে ডিলিট না করে।’

সবশেষে অভিনেতা লিখেছেন, ‘আলো আসবেই গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি বা কে কী লিখছে, আমি যদি ওখানে না দেখি, আমি কী করে জানবো ওখানে কী লিখছে? ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক না।’

প্রসঙ্গত, ‘আলো আসবেই’ গ্রুপের শতাধিক স্ক্রিনশট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নেতৃত্বে গড়ে তোলা এ গ্রুপে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে ঐক্যবদ্ধ হয়েছিলেন শিল্পীদের একাংশ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ

রাহুলের মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন শিল্পীরা রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে টালিউড ইন্ডাস্ট্রি। টালিউড…
রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ

শিল্পী ডালিয়া নওশীন যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিলেন   

শিল্পী ডালিয়া নওশীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১ টার…
শিল্পী ডালিয়া নওশীন

বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ ধারাবাহিক

তুর্কি ধারাবাহিক ‘ভেনডেটা’ বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ নামক তুর্কি ধারাবাহিকের জয়জয়কার। এর আসল তুর্কি…
বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’
0
Share