Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ৮, ২০২৬

‘সোনিক দ্য হেজহগ ৩’ আসছে স্টার সিনেপ্লেক্সে

‘সোনিক থ্রি’ সিনেমার পোস্টার | ছবি: ডিজনি

৬২ মিলিয়ন ডলার দিয়ে ওপেনিং করা ‘সোনিক দ্য হেজহগ ৩’এবার আসছে দেশের প্রেক্ষাগৃহে। সম্প্রতি আন্তর্জাতিকভাবে মুক্তিপ্রাপ্ত ছবিটি ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।

সেগার জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নির্মিত সিনেমা ‘সোনিক দ্য হেজহগ ৩’। এটি সোনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি এবং ‘সোনিক দ্য হেজহগ ২’-এর সিক্যুয়েল। প্রথম সিনেমার সফলতার পর সিক্যুয়েল হিসেবে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়। এর ভিজ্যুয়াল ইফেক্টস এবং সোনিকের চরিত্রায়ন প্রশংসিত হয়। প্রথম দু’টি ছবির সাফল্যের পথ ধরে এবার আসছে তৃতীয় ছবি।

এবারের ছবিটিও পরিচালনা করেছেন আগের দু’টি ছবির পরিচালক জেফ ফাউলার। সোনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এ ছাড়া নকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা, টেইলসের কণ্ঠে কলিন ও’শফনেসি এবং ডক্টর রোবটনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি।

আগের সিনেমার ইঙ্গিত অনুসারে সোনিক, টেইলস, এবং নকলস এবার নতুন এক শত্রুর বিরুদ্ধে লড়বে, যেখানে শ্যাডো দ্য হেজহগ নামের এক শক্তিশালী চরিত্রের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। শ্যাডোর পরিচয় এবং তার উদ্দেশ্য সিনেমার মূল আকর্ষণ হতে পারে। শ্যাডো চরিত্রটি সোনিকের পুরোপুরি বিপরীত। যেখানে সোনিক পরিবার ও বন্ধুত্ব পেয়েছে, শ্যাডো পেয়েছে কেবল দুঃখ ও ক্ষতি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

ঢালিউডের নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন ঢালিউডের কুইন অপু বিশ্বাস আবারও ক্ষোভ প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির তিক্ততা…
ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
0
Share