Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

সুস্মিতার সাথে প্রেমের গুঞ্জন, সৃজিত বলছেন ‘রিলাক্স!’

নতুন প্রেমে মজেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। তার কথিত প্রেমিকা অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি সেই গুঞ্জনকে আরো শক্ত ভীতে দাঁড় করিয়েছে। অবশেষে এ নিয়ে মুখ খুললেন সৃজিত মুখোপাধ্যায়।

সম্প্রতি গোটা টিম নিয়ে পুরীতে নতুন সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন সৃজিত। নীলাচলের সৈকতে সমুদ্রকে পেছনে রেখে একটি সেলফি তুলেছিলেন সৃজিত-সুস্মিতা। অভিনেত্রী সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর প্রেমের গুঞ্জন আরও ডালপালা মেলে। বলা হচ্ছে দুজনে নাকি একান্ত সময়ও কাটিয়েছেন শুটিংয়ে!

প্রেম নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন, ‘আমরা দুজনে ভীষণ ভালো বন্ধু। বলা যেতে পারে খুব অল্প দিনেই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি আমরা। এসব যাঁরা বলছেন, সেটা নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।’

সৃজিত বলেন, ‘২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই। তাই রিলাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share