Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সিলেটি পাত্রকে বিয়ে করছেন স্পর্শিয়া?

অর্চিতা স্পর্শিয়া | ছবি: ফেসবুক

শীতকালকে বলা হয় বিয়ের মৌসুম। ২০২৪ সালের শুরু থেকেই বাংলাদেশের শোবিজ অঙ্গনে ভালোভাবেই বইছে এই মৌসুমের আনন্দের হাওয়া। জানুয়ারি মাস জুড়ে শোবিজের একের পর এক বিয়ের খবর শিরোনামে ছিল মিডিয়ার। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার আরও একটি বিয়ের খবর পাওয়া গেলো।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিয়ে করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এক সময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি। স্পর্শিয়ার বিয়ের ডেস্টিনেশন হতে যাচ্ছে কক্সবাজার।

কাকে বিয়ে করছেন স্পর্শিয়া? সূত্রের তথ্য অনুযায়ী, স্পর্শিয়ার পাত্র একজন সিলেটি। তবে কি তার নাম? এই বিষয়টি রয়ে গেছে আড়ালেই।

সূত্রের খবর সঠিক হলে ফেব্রুয়ারি মাসে আরও একটি জমজমাট বিয়ের আয়োজন উপভোগ করতে যাচ্ছে দেশীয় শোবিজ।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে নির্মাতা রাফসান আহসানের সাথে বিয়ে করেছিলেন স্পর্শিয়া। ২০১৭ সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।

বিনোদন জগতে স্পর্শিয়া পদার্পণ করেছিলেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনে কাজ করে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটির মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন তিনি। মডেলিং-এর পাশাপাশি স্পর্শিয়াকে নিয়মিত নাটকে অভিনয় করতে দেখা গেছে। তার ‘ইম্পসিবল ৫’ নাটকটি আজও অনেকেরই প্রিয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share