Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

সিনেমার বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র: শাকিব খান

রবিবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে আয়োজন করা হয় ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ শো। সে উপলক্ষে সেখানে উপস্থিত হন তান্ডব সিনেমা সংশ্লিষ্টরা। মুক্তির ১৬ দিন পর প্রথম প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে নিজের অভিনয় করা সিনেমাটি দেখলেন শাকিব খান।

সেখানে উপস্থিত থাকাকালীন সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলা সিনেমা আজ পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বাংলা সিনেমা সম্মানের সঙ্গে পুরো বিশ্বে চলছে। সেই জায়গা নষ্ট করে দিতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। অর্থাৎ যে সিনেমাটা ভালো চলছে সেটাকে টার্গেটে নিয়ে পাইরেসি করা হচ্ছে। আমি বলব, এটা শুধু সিনেমার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।“

শাকিব আরো বলেন, ‘সেই জাতি সবচেয়ে বেশি উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়। আমাদের সিনেমা ও কৃষ্টি কালচার নিয়ে যখন এগিয়ে যাচ্ছি ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেওয়া হচ্ছে। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। ‘তাণ্ডব’ সিনেমার ক্ষেত্রে আরও আগে পাইরেসি করে দেওয়া হলো।

‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি হলেও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক সিনেমাটি এখনো দেখছে। এজন্য দর্শক ও প্রশাসনকে ধন্যবাদ জানাতে ভুললেন না শাকিব।

তিনি বলেন, ‘আমি দেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানাই। কারণ, পাইরেসি হওয়ার পরও তারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন। এখনও আমাদের সিনেমাটি হাউসফুল যাচ্ছে।

এটা দর্শকদের এক ধরণের সংগ্রাম। সিনেমা বাঁচাতে প্রত্যেকটি মানুষকে সোচ্চার হয়ে পাইরেসির বিরুদ্ধে দাঁড়াতে হবে।‘

এদিন বিশেষ শোতে উপস্থিত ছিলেন ‘তাণ্ডব’ সিনেমার নির্মাতা রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি অভিনয়শিল্পী গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর, এ কে আজাদ সেতু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মন্দিরা চক্রবর্তী, সংগীতশিল্পী জেফার রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ আরো অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

ভোটের আগে শোবিজ অঙ্গনে আলোচনা তুঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বৃহস্পতিবার। ভোটের আগে দেশের শোবিজ…
কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

সোশ্যাল মিডিয়ায় শাকিবকে নিয়ে ভুয়া কার্ড ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে আবারও ভুয়া তথ্য ছড়ানো…
জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের
0
Share