Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

সালমান খানের জায়গা নিলেন কার্তিক আরিয়ান 

কার্তিক আরিয়ান ও সালমান খান (বাম থেকে) । ছবি: গুগল

‘প্রেম’ নামটি শুনলেই বলিউড সিনেপ্রেমীদের চোখের সামনে ভেসে উঠে অভিনেতা সালমান খানের ছবি। ১৯৮৯ সালে পরিচালক সুরজ বরজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় প্রেম হয়ে বড়পর্দায় অভিষেক করেছিলেন সালমান। এরপর থেকে প্রেম নামে তাকে দেখা গেছে অসংখ্য সিনেমায়। ২০২৩ সালে শোনা যাচ্ছিলো ‘প্রেম কি শাদি’ নামের নতুন সিনেমা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন সুরজ। স্বভাবতই দর্শকরা ধরেই নিয়েছিলেন প্রেম চরিত্রে আবারও সালমানকে দেখতে পাবেন তারা। কিন্তু এবার এলো ভিন্ন খবর!

‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় সালমান খান । ছবি: গুগল

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, বর্তমানে রোমান্টিক সিনেমাতে অভিনয় করতে আগ্রহী নন সালমান। ফলে সালমানের পরিবর্তে প্রেম চরিত্রে অভিনেতা কার্তিক আরিয়ানের কথা ভাবছেন পরিচালক সুরজ।

এদিকে কার্তিকের এক ঘনিষ্ঠ সূত্রেও জানা গেছে, ইতিমধ্যেই সুরজের সঙ্গে মিটিংও করেছেন অভিনেতা। যদিও পরিচালককে এখনও অভিনয় প্রসঙ্গে কোনও পাকা কথা দেননি ‘ভুল ভুলাইয়া’ খ্যাত এই নায়ক।

‘ভুল ভুলাইয়া’ সিনেমায় কার্তিক আরিয়ান । ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

উল্লেখ্য যে, মুক্তির অপেক্ষায় আছে ‘চান্দু চ্যাম্পিয়ন’ শীর্ষক কার্তিকের সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় দেখা যাবে প্যারা-অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

এছাড়াও কার্তিকের হাতে এখন আছে ‘ভুল ভুলাইয়া ৩’। এই সিনেমার শুটিং করতে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share