Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

সারার নামে কেন মামলা করেছিলেন নির্মাতারা?

সারা আলী খান | ছবি: ফেসবুক

২০১৮ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। বড় পর্দায় আত্মপ্রকাশ করেই রাতারাতি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। কিন্তু জানেন কি? তার প্রথম সিনেমার নির্মাতারাই সেসময় ঠুকেছিলেন অভিনেত্রীর নামে মামলা!

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে’কে দেয়া একটি সাক্ষাৎকারে সারা জানিয়েছেন তার সেই মামলার জটিলতা সংক্রান্ত কাহিনী। অভিনেত্রী বলেন, ‘২০১৮ সালের মে মাসে আমার সিম্বা ছবির শুটিং করার কথা ছিল। তখন কেদারনাথ ছবির শুটিং চলছিল। সেটাই আমার প্রথম ছবি ছিল। তখন কিছু ডেট এদিক-সেদিক হওয়ায় আমি সিম্বা সই করে ফেলি।’

‘সিম্বা’ সিনেমায় সারা আলী খান ও রণবীর সিং । ছবি: ইন্ডিয়া টুডে

সারা যোগ করেন, ‘সিম্বা সই করার পর ৩-৪ দিন কেদারনাথ ছবির সাথে ক্ল্যাশ করছিল। তাই আমার নামে কেদারনাথ ছবির নির্মাতারা ৫ কোটির মামলা করেছিল। খুব ঘাবড়ে গিয়েছিলাম আমার কাছে তখন ৫ কোটি টাকা ছিল না।’

সাইফকন্যা বিষয়টি নিয়ে আরও বলেন, ঐ সময়টা কঠিন ছিল তার জন্য। কেননা, তার দাদু মৃত্যু শয্যায় থাকায় অভিনেত্রীর মা অমৃতা সিং তখন দিল্লিতে ছিলেন। এদিকে তার ভাই ইব্রাহিম আলী খান ছোট ছিল। কি করবেন কিছু বুঝতে পারছিলেন না সারা। তবে তিনি শুটিংয়ে যাওয়া বাদ দেননি। তিনিও যেতেন, যারা তার নামে মামলা করেছেন তারাও আসতেন শুটিংয়ে। তবে শেষ পর্যন্ত ইস্যুটি কোর্টের বাইরেই সমাধান হয়ে যায়।

প্রসঙ্গত, ‘কেদারনাথ’ ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর। তিনি এবং ছবির একজন প্রযোজক মিলে মামলা করেছিলেন সারা’র নামে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share