Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

সাত পাঁকে বাঁধা পড়ছেন পুলকিত-কৃতি

সাত পাঁকে বাঁধা পড়ছেন পুলকিত-কৃতি । ছবি: ফেসবুক

কৃতি খরবান্দা ও পুলকিত সম্রাটের প্রেমের খবর বলি পাড়ায় বেশ জনপ্রিয়। নতুন বছর শুরু হতেই বাগদান সেরে সেই প্রেম কে নিয়ে যান প্রণয়ের পথে। গুঞ্জন চলছে কেবল বাগদান নয়, এই মার্চেই সাত পাঁকেও বাঁধা পড়তে যাচ্ছেন এই জুটি।

সম্প্রতি পুলকিত ও কৃতির একটি বিয়ের কার্ড ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে, সমুদ্রের দিকে তাকিয়ে একটি কাপল সংগীত উপভোগ করছেন। যদিও বিয়ের কার্ডে আসল ছবি নেই, এটা এক ‘পেইন্টিং’। কার্ডের গায়ে লেখা,‘আপনাদের সবার সাথে উৎসবে ভাসার জন্য আর অপেক্ষা করতে পারছি না। অনেক ভালোবাসা সহ পুলকিত এবং কৃতি।’

ফাঁসকৃত কার্ড দেখে নেটিজেনরা ধারণা করছেন চলতি মাসেই চার হাত এক হবে তাদের। কারণ ভালোবাসা দিবসের দিন নিজের একটি পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন যে মার্চ মাসেই বিয়ে করতে যাচ্ছেন কৃতি। এই বলিউড নায়িকা এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘হাতে হাত রেখে, মার্চে আমরা একসঙ্গে চলবো।’

উল্লেখ্য, ২০১৪ সালে শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন পুলকিত সম্রাট। এক বছরের মাথায় বিচ্ছেদের সুর বাজে সেই সংসারে। এই বছর দ্বিতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share