Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

সাতপাকে বাঁধা পড়লেন ‘১৯২০ লন্ডন’ অভিনেত্রী!

অভিনেত্রী মীরা চোপড়া ও বর রক্ষিত কেজরিওয়াল | ছবি: ইনস্টাগ্রাম

১২ মার্চ রাজস্থানের জয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেত্রী মীরা চোপড়া। দীর্ঘদিনের প্রেমিক, ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালের সাথে সাতপাকে বাঁধা পড়েছেন প্রিয়াঙ্কা-পরিণীতির বোন মীরা।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের কিছু ছবি প্রকাশ করেন মীরা। যেখানে দেখা গেছে, টকটকে লাল রঙের ভারী কাজের বিয়ের লেহেঙ্গা পরে আছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এখন চিরকালের জন্য সুখ, মারামারি, হাসি, কান্না এবং সারা জীবনের স্মৃতি। সব জনমে তোমার সাথে।

পরিবার ছাড়াও অভিনেত্রীর বিয়েতে বলিউডের অনেকেই উপস্থিত থাকলেও দেখা যায়নি, বোন প্রিয়াঙ্কা ও পরিণীতি চোপড়াকে। গণমাধ্যমকে মীরা একবার বলেছিলেন, ‘দুই বোনের সাথে আমার দূরত্ব রয়েছে। বলিউডে কাজের ক্ষেত্রে তাদের কাছ থেকে কোনো সাহায্যও পাইনি আমি।‘  

উল্লেখ্য, ‘১৯২০ লন্ডন’, ‘গ্যাঙ অব গোস্টস’ও ‘সেকশন ৩৭৫’–এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন মীরা চোপড়া। সম্প্রতি ওয়েবফিল্ম ‘সফেদ’-য়েও দেখা গেছে অভিনেত্রীকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share