Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সরকারি ভাতা নিচ্ছেন সানি লিওন?

সানি লিওন | ছবি: টাইমস অফ ইন্ডিয়া

ভারতের ছত্তিশগড়ে বিবাহিত নারীদের জন্য ‘মাহতারি বন্দন যোজনা’ শিরোনামে ১ হাজার টাকার মাসিক ভাতার ব্যবস্থা করেছে রাজ্যের বিজেপি শাসিত সরকার। আর এই সুবিধাপ্রাপ্ত নারীদের তালিকায় রয়েছে অভিনেত্রী ও মডেল সানি লিওনের নাম! 

দেখতে দেখতে এখন পর্যন্ত সানি লিওনির অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে ১০ হাজার টাকা। আর যিনি এই ভাতা তুলেছেন সেই স্বামীর নাম আবার জনি সিন্স! যদিও সানির প্রকৃত স্বামীর নাম ড্যানিয়েল। 

সানি লিওন |ছবি: ফেসবুক

ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে, ছত্তিশগড়ের এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হলে জানা যায়, সরকারি প্রকল্পের টাকা নিজের পকেটে ঢোকাতে একজন পুরুষ ওই ভুয়া একাউন্ট খুলেছিলেন! সেই অ্য়াকাউন্ট খোলা হয়েছিল সানি লিওনের নামে। বলা বাহুল্য, এর সঙ্গে ওই অভিনেত্রীর কোনও সম্পর্ক নেই।

তদন্তকারী পুলিশের ভাষ্যমতে, যে এই কাণ্ডটি ঘটিয়েছে তার নাম বীরেন্দ্র জোশি। তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ সমস্ত পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যে সেই অ্যাকাউন্টটিও জব্দ করেছে প্রশাসন।  

উল্লেখ্য, সরকারি ভাতা হাতিয়ে নেওয়ার ঘটনায় শাসক বিজেপিকে তুলোধনা করতে শুরু করেছে বিরোধী দল কংগ্রেস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share