Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

সঞ্জয়ের ৩০ হাজার কোটির সম্পত্তির ভাগ চান কারিশমা কাপুর  

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুর এক মাস পর, তার পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।

ইন্ডিয়া ডটকমের একটি প্রতিবেদন অনুসারে, সোনা কমস্টারের বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে সঞ্জয়ের মা রানি কাপুর দাবি করেছেন, সোনা গ্রুপে তার বেশির ভাগ অংশীদারত্ব রয়েছে। তিনিই সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি পারিবারিক ঐতিহ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তিনি কাউকে গ্রুপের প্রতিনিধি হিসাবে নিয়োগ করেননি বলেও উল্লেখ করেন।

জানা গেছে, অভিনেত্রী কারিশমা কাপুরও সাবেক স্বামীর বিশাল সম্পত্তিতে একটি অংশ দাবি করছেন। তবে, কারিশমা বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সঞ্জয়ের মা রানি কাপুর ছেলের আকস্মিক মৃত্যুর পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিকভাবে বর্ণনা করা হয়নি। তার আইনি পরামর্শদাতা, বৈভব গাগার এএনআইকে বলেছেন, ‘আমার মক্কেলের জন্য, একজন মা হিসেবে, এটিকে নিছক একটি দুর্ঘটনা এবং কার্ডিয়াক অ্যারেস্ট হিসেবে উড়িয়ে দেওয়া অত্যন্ত বেদনাদায়ক। সত্য খবর শিরোনামের সঙ্গে মেলে না। সেই সত্য স্বীকার না করা পর্যন্ত তিনি নীরব থাকবেন না।’

রানি কাপুর আরও দাবি করেছেন, তার ছেলের মৃত্যুর পরপরই তাকে মানসিক চাপের মধ্যে কিছু নথিতে স্বাক্ষর করানো হয়েছিল। তিনি সোনা গ্রুপের এজিএম বাতিল করার অনুরোধ করেছেন। তিনি এই সময়ে নতুন পরিচালক নিয়োগের ব্যাপারেও সতর্ক করেছেন। গাগার নিশ্চিত করেছেন, এখনো কোনো আইনি প্রক্রিয়া শুরু হয়নি। তবে তার মক্কেল প্রস্তাবিত এজিএম স্থগিত করার অনুরোধ করেছেন এবং তার সমস্ত অধিকার সংরক্ষণ করেছেন।

সঞ্জয় কাপুর সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৩ সালে কারিশমা কাপুরকে বিয়ে করেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। তারা ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৬ সালে তা চূড়ান্ত হয়। বিবাহবিচ্ছেদের পর, সঞ্জয় প্রিয়া সাচদেবকে বিয়ে করেন। এই দম্পতির আজারিয়াস নামে একটি পুত্রসন্তান রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share