Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম নিলেন অভিনেত্রী সাবা

মনোনয়ন ফরম নিচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা । ছবি: সময় টিভি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা। ৬ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ফরমটি সংগ্রহ করেন তিনি।

সাবা জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। যিনি একজন আওয়ামী লীগপন্থী হওয়ার পাশাপাশি ছিলেন একজন দেশপ্রেমিক। সেই ধারাবাহিকতায়ই তিনি আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাচ্ছেন।

অভিনেত্রী আরও কথা বলেন তার আগের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে। সাবা বলেন, ‘কার্যত আমি সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। তবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। কিন্তু কখনো আমি এভাবে ভাবিনি যে, সরাসরি রাজনীতিতে অংশ নেব। আমার বাবা রাজনীতি করতেন, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও রাজনীতি করব।’

সাবা মনে করেন, তিনি সবসময় সাধারণের মতোই চলাফেরা করেন। তাই সবার ভাষা বুঝতে সহজ হবে অভিনেত্রীর জন্য।

প্রসঙ্গত, নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও সাবা বর্তমানে একজন অভিনয়শিল্পী হিসেবে বেশি পরিচিত। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘আব্বাস’ ইত্যাদি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share